রাসূলুল্লাহ (সা.) কর্তৃক খলীফা মনোনীত না করার রহস্য বায্যার (র.) তার 'মুসনাদ' গ্রন্থে হযরত হুযাইফা (রা.)-এর বরাত দিয়ে বলেছেন, সাহাবাগণ আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ (সা.)! আপনি আমাদের জন্য কাউকে খলীফা মনোনীত করছেন না কেন? তিনি বললেন, আমি যদি কাউকে তোমাদের জন্য খলীফা মনোনীত করি, আর তোমরা আমার খলীফার অবাধ্য হও তবে তোমাদের উপর আল্লাহর আযাব অবতীর্ণ হবে । এটি হাকেম “মুসতাদরাক' গ্রহেও রেওয়ায়েত করেছেন। কিন্তু এ হাদীসটি দুর্বল। ইমাম বোখারী (র.) এবং ইমাম মুসলিম (র.) একটি হাদীস বয়ান করেছেন, হযরত উমর (রা.)-এর ঘাতক যখন বর্শা দ্বারা আঘাত করে তখন লোকেরা আরয করল, আপনি কাউকে খলীফা মনোনীত করে যান। তিনি উত্তর দিলেন, যিনি আমার চেয়ে মহান অর্থাৎ, আবু বকর সিদ্দীক (রা.) তিনি খলীফা মনোনীত করেছেন। তবে আমি তোমাদের খলীফা মনোনীত না করে চলে যাচ্ছি, কারণ তিনি এভাবেই চলে গেছেন, যিনি আমার চেয়ে মহান অর্থাৎ, রসূলুল্লাহ (সা.)। দালায়েলুন নবুওয়ত গ্রন্থে আমর বিন সুফিয়ানের বরাত দিয়ে বাইহাকী এবং ইমাম আহমদ (র.) বর্ণনা করেন, হযরত আলী (রা.) জামাল যুদ্ধ জয়ের পর ভাষণ দেন। এতে তিনি বলেন, হে জনতা! রসূলুল্লাহ (সা.) খিলাফতের ব্যাপারে আমাদের থেকে কোন প্রতিশ্রুতি নেননি; বরং আমরা নিজেরাই হযরত আবু বকর সিদ্দীক (রা.) কে খলীফা মনোনীত করেছিলাম । তিনি খুব ভালো ভাবেই খিলাফতের কাজ করেছেন এবং নম্বর পৃথিবী ছেড়ে চলে গেছেন। অতঃপর নিজের কাছে মঙ্গল এবং সঙ্গত মনে করে হযরত উমর (রা.) কে এ কাজের জন্য মনোনীত করে যান। তিনিও অত্যন্ত দক্ষতার সাথে খিলাফতের দায়িত্ পালন করেছেন এবং দ্বীন ইসলামের ভিত্তিকে শক্ত স্থানে স্থাপন করেছেন । অতঃপর অনেকেই দুনিয়ার মোহে পড়ার প্রেক্ষিতে আল্লাহ তা'আলা যা চান তাই ফায়সালা করেছেন। হাকেম (র.) সমুতাদরাক গ্রন্থে এবং বাইহাকী দালায়েল গ্রন্থে এ বিষয়ে উল্লেখ করেছেন যে, লোকেরা হযরত আলীকে জিজ্ঞেস করলেন, আপনি কাউকে খলীফা মনোনীত করবেন কী? তিনি বললেন, রসূলুল্লাহ (সা.) যখন খলীফা মনোনীত করে যাননি, তখন আমি তা কিভাবে করব! আমার পর তোমরা খলীফা নির্বাচিত করে নিবে, যেমন নবী (সা.)-এর পর খলীফা মনোনীত হয়েছিল। যাহাবী বলেন, শিয়াদের মধ্যে এ কথা প্রসিদ্ধ যে, রসূলে খোদা (সা.) হযরত আলী (রা.)- এর খিলাফতের জন্য প্রতিশ্রুতি নিয়েছিলেন, এটা সম্পূর্ণ মিথ্যা । কারণ হাযীল বিন ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।