Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

১১৮ তারীখুল খুলাফা রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, আমার পর যদি কেউ নবী হতেন তবে তিমি হযরত উমর বিন খাস্তাব। এ রেওয়ায়েতটি তাবারানী আবু সাঈদ খুদরী এবং আসমা বিন মালিক থেকে এবং ইবনে আসাকির ইবনে উমর থেকে বর্ণনা করেন । ইমাম তিরমিযী হযরত আয়েশা সিদ্দীকা (রা.) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) বলেন, উমরকে দেখে শয়তান পালিয়ে যেতে দেখেছি। ইবনে মাজা এবং হাকেম উবাই বিন কাব থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) বলেন, আল্লাহ তা'আলা সর্বপ্রথম হযরত উমরের সাথে মোসাফাহ করবেন, সালাম দিবেন এবং হাত ধরে জান্নাতে প্রবেশ করাবেন । ইবনে মাজা এবং হযরত আবু যর থেকে বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি, উমরের মুখে ও অন্তরে আল্লাহ তা'আলা সত্য প্রতিষ্ঠিত করেছেন। তিনি সর্বদা সত্য বলতেন । ইবনে মানী 'আ মুসনাদ গ্রন্থে হযরত আলী (রা.) থেকে নকল করে লিখেছেন, মুহাম্মাদ (সা.)-এর সহচরদের মধ্যে কোনো সংশয় নেই যে. হযরত উমরের যবান ছিল প্রশান্তময় ৷ বায্যার ইবনে উমর থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, হযরত উমর হলেন জান্নাতীদের জন্য উজ্জ্বল প্রদীপ । বায্যার কাদাম বিন মাজউন এবং তিনি তার চাচা উসমান বিন মাজউন থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) হযরত উমরের পানে ইশারা করে বলেন, যতক্ষণ তিনি তোমাদের মাঝে থাকবেন ততক্ষণ পর্যস্ত ফেতনার দরজা শক্তভাবে বন্ধ থাকবে। তাবারানী আওসাদ গ্রন্থে ইবেন আব্বাস থেকে বর্ণনা করেন, একদা জিবরাঈল (আ.) নবী আকরাম (সা.)-এর খেদমতে উপস্থিত হয়ে বললেন, উমরকে সালাম জানাবেন এবং তাকে এ সুসংবাদ দিবেন যে, তার ক্রোধ হলো বিজয়, আর স্ুষ্টি হলো দর্শন। ইবনে আসাকির হযরত আয়েশা (রা.) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, শয়তানরা হযরত উমরকে দেখে ভয় পেতো । ইমাম আহমদ এ হাদীসটি বুরাইদার সূত্রে এভাবে বর্ণনা করেন, তিনি (সা.) বলেন, হে উমর! শয়তান তোমাকে ভয় পায় । ইবনে আসাকির ইবনে আববাস (রা.) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) বলেন, আসমানের সকল ফেরেশতা উমরকে সম্মান এবং পৃথিবীর সকল শয়তান তাকে ভয় করে। তাবারানী আওসাত গ্রন্থে হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) বলেন, আল্লাহ তা'আলা আরাফাতে অবস্থানকারী (হাজীদের- ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।