Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

তারীখুল খুলাফা ১১৭ ইমাম নব্বী বলেন, হযরত উমর সকল যুদ্ধে রাসূলুল্লাহ (সা.)-এর সাথে ছিলেন এবং উহুদ যুদ্ধেও অটল ছিলেন। হযরত উমরের ফযীলত সম্পর্কিত হাদীস ইমাম বুখারী এবং ইমাম মুসলিম হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, আমি স্বপ্রে জান্নাতে এক মহিলাকে প্রাসাদ চূড়ায় বসে অয করতে দেখে জিজ্ঞেস করলাম, এটা কার প্রাসাদ? ফেরেশতাগণ বললেন, উমর বিন খাস্তাবের । রাসূলুল্লাহ (সা.) বলেন, হে উমর! আমি তোমার মর্যদার দিকে লক্ষ্য রেখে সে প্রাসাদে প্রবেশ করিনি । একথা শুনে হযরত উমর কেঁদে ফেললেন। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম ইবনে উমর থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, আমি স্বপ্রে দুধ পান করার সময় এর স্বাদ এবং গন্ধ আমার নাকে এলে অবশিষ্ট দুধ হযরত উমরকে দিলাম । সাহাবাগণ আরয করলেন, এ স্বপ্রের ব্যাখ্যা কী? তিনি বললেন, ইলম। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম হযরত আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণনা করেন, রাসূলুরাহ (সা.)-কে বলতে শুনেছি, (তিনি বলেন) স্প্রে আমার সামনে কিছু লোক পেশ করা হলো- যাদের পোশাক বক্ষদেশ এবং আর কিছু লোকের পোশাক তারো বেশি পর্যস্ত প্রলম্বিত ছিল। আর উমরের পোশাক যমীন পর্যন্ত ঘেষে ছিল। সাহাবাগণ আরয করলেন, ইয়া রাসূলাল্লাহ! সে পোশাকটি কি ছিল। নবী করীম (সা.) ইরশাদ করেন, দ্বীন। ইমাম বুখারী এবং ইমাম মুসলিম সাদ বিন আবু ওয়াকাস (রা.) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) বলেন, হে উমর! সে সত্তার শপথ যার কুদরতী হাতে আমার প্রাণ । যে পথে তুমি চল শয়তান সে পথ ছেড়ে অন্য পথে চলে। বুখারী শরীফে হযরত আবু হুরায়রা কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেন, তোমাদের পূর্ববর্তী জাতির মধ্যে মুহাদ্দিস ছিল। আর আমার উম্মতের মুহাদ্দিস হলেন উমর বিন খাত্তাব । ইমাম তিরমিষমী ইবনে উমর (রা.) থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, আল্লাহ তা'আলা হযরত উমরের মুখে. ও অস্তরে সত্যের প্রবর্তন ঘটিয়েছেন। ইবনে উমর বলেন, লোকদের অভিমত ভিন্নতর হলে হযরত উমর যে রায় দিতেন সে মোতাবিক কুরআনের আয়াত অবতীর্ণ হতো । ইমাম তিরমিযী এবং হাকেম উকবা বিন আমর (রা.) থেকে বর্ণনা করেন, ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।