Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

১১৬ তারীখুল খুলাফা ইবনে সাদ এবং তাবারাশী ইবনে মাসউদ থেকে বর্ণনা করেন, হযরত উমরের ইলাম গ্রহণ ছিল গোটা ইসলামের বিজয়, তার হিজরত হলো সাহায্য এবং অবস্থান ছিল বরকতময় । বাইতুল্লাহ শরীফে প্রকাশ্যে নামায পড়ার সাহস আমাদের ছিল না কিন্তু তিনি ইসলাম গ্রহণের পর মুশরিকদের সাথে এমন ঝগড়া বিবাদ করেন যার ফলে বাইতুল্লাহ শরীফে আমাদের নামায পড়ার পরিবেশ সৃষ্টি হয়। ইবনে সাদ এবং হাকেম হযরত হুযাইফা থেকে বর্ণনা করেন, হযরত উমবু মুসলমান হওয়ায় ইসলামের গৌরব বৃদ্ধি পায় এবং তিনি শহীদ হওয়ার ফলে সে গৌরব ববি নেতিয়ে পড়ে । তাবারানী গ্রন্থে ইবনে আব্বাস বলেন, সর্বপ্রথম হযরত উমর ইসলামের আত্মপ্রকাশ ঘটান, এ হাদীসের সূত্রগুলো সম্পূর্ণ বিশুদ্ধ । ইবনে সাদ সহীব থেকে বর্ণনা করেন, হযরত উমর (রা.)-এর ইসলাম গ্রহণের ফলে ইসলাম আত্মপ্রকাশ করে । প্রকাশ্যে ইসলামের দাওয়াতের কাজ শুরু হয় । আমরা কাবার পাদদেশে বসা তাওয়াফ করা, মুশরিকদের বদলা নেওয়া এবং তাদের উত্তর দেয়ার উপযুক্ত হলাম। ইবনে সাদ উমরের আযাদকৃত গোলাম আসলাম থেকে বর্ণনা করেন, হযরত উমর নবুওয়াতের ষষ্ঠ বর্ষের ধিলহজ্জ মাসে ২৬ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। হিজরত ইবনে আসাকির হযরত আলী (রা.) থেকে বর্ণনা করেন, আমরা হযরত উমর ছাড়া অন্য কারো নাম বলতে পারবো না যিনি প্রকাশ্যে হিজরত করেছেন। হিজরতের সময় তিনি গলায় তলোয়ার এবং কাধে কামান ঝুলিয়ে হাতে কয়েকটি তীর নিয়ে বাইতুল্লাহ শরীফে যান, সেখানে কুরাইশ নেতৃবৃন্দ বসে ছিল। তিনি সাত বার তাওয়াফ করে মাকামে ইবরীমে দু'রাকাত নামায পড়েন। অতঃপর কুরাইশ নেতৃবৃন্দের নিকট এসে পৃথক পৃথকভাবে বললেন, তোমাদের মুখ কালো হোক । যে মাকে ছেলে হারা, সন্তানকে এতিম, স্ত্রীকে বিধবা করতে চায় সে যেন আমার সাথে লড়াই করে, কিন্তু তার ছায়া মাড়ানোর সাহসটুকুও কারো ছিল না। হযরত বারা বলেন, আমাদের নিকট সর্বপ্রথম মুসআব বিন উমায়ের তারপর ইবেন উস্মে মাকতুম, অতঃপর বিশজন আরোহীর একটি কাফেলা নিয়ে হযরত উমর হিজরত করেন। আমরা তাকে রাসূলুল্লাহ (সা.)-এর অভিপ্রায় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, হযরত পেছনে আসছেন। অতঃপর রাসূলুল্লাহ (সা-) হযরত আবু বকর সিদ্দীক (রা.)-কে নিয়ে মদীনায় এলেন। ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ১১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।