Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

তারীখুল খুলাফা ১১৫ করেছি। আমি তার প্রবাহিত রক্ত দেখে লজ্জিত হয়ে বসে পড়লাম এবং বললাম, তোমাদের পঠিত কিতাবখানা আমাকে একটু দেখাও। আমার বোন বলল, কিতাবটি পবিত্র লোকেরা স্পর্শ করে । আমি গোসল করলে সে তা আমার হাতে দিল। প্রথমেই লিখা ছিল- ১৯ 91 ৩: 201 201 আমি বললাম, এ নামটি অত্ন্ত পবত্রতম। অতঃপর লিখা রয়েছে-4:-0.057/04 44. তব দয (২ 2০110542101 2 এর প্রতি আমার অন্তর রদ্ধাবনত হয়ে পড়ল । আমি বললাম, কুরাইশরা কি তবে এর থেকেই দূরে সরে গেছে? আমি তৎক্ষণাত মুসলমান হয়ে দারুল আরকামের দিকে রওয়ানা হলাম । আমাকে আসতে দেখে হযরত হামযা কি যেন বললেন । লোকেরা বলল, উমরের উদ্দেশ্য ভালো হলে কথা নেই, অন্যথায় আমরা তাকে হত্যা করব। এ কথা শুনতে পেয়ে রাসূলুল্লাহ (সা.) বাইরে এলে আমি কালেমা শাহাদাত পড়লাঘ। উপস্থিত লোকেরা এত জোরে তাকবীর ধ্বনি দিল যার আওয়াজ সকল মক্কাবাসীর কানে পৌঁছে যায়। অতঃপর রাসূলুল্লাহ (সা.)-কে বললাম, আমরা কি হকের উপর নেই? তিনি বললেন, কেন নেই? অবশেষে আমরা হকের উপর রয়েছি । আমি বললাম, তাহলে গোপনে কেন? অবশেষে আমরা দু'কাতার বিভক্ত হয়ে মসজিদে হারামে প্রবেশ করলাম । এক কাতার ছিলেন হযরত হামযা এবং অন্য কাতারে ছিলাম আমি নিজে । কুরাইশরা মুসলমানদের সাথে আমাদের দু'জনকে দেখে অত্যন্ত মর্মাহত হলো । সেদিন থেকে রাসূলুল্লাহ (সা.) আমাকে ফারুক উপাধি দেন। কারণ ইসলাম আত্মপ্রকাশ করেছে এবং সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্য হয়েছে। ইবনে সাদ এবং যাকওয়ান বলেন, আমি হযরত আয়েশাকে জিজ্ঞেস করলাম, হযরত উমরের নাম ফারুক কে রেখেছেন? তিনি বললেন, নবী আকরাম (সা.)। ইবনে মাজা এবং হাকেম ইবনে আব্বাস থেকে রেওয়ায়েত করেন, হযরত উমর ফারুকের ইসলাম গ্রহণের ফলে হযরত জিবরাঈল (আ.) আকাশের ফেরেশতাদের খুশি হওয়ার সংবাদ এলে রাসূলুল্লাহ (সা.)-এর সামনে পেশ করেন। বায্যার এবং হাকেম ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন, হযরত উমরের ইসলাম গ্রহণের দিন কাফেররা বলেছিল, আজ সুসল্মানর আমাদের বদলা নিল।, আল্লাহ তা'আলা এ আয়াত অবতীর্ণ করেন হি ১15 8১৯০ ৪ ৩ ৮০ -2১5801 ১১ এ বুখারী শরীফে রয়েছে, হযরত আব্দুল্লাহ মাসউদ বলেন, হযরত উমর ইসলাম গ্রহণের পর থেকে আমরা সম্মানিত হয়েছি। ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ১১৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।