Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

১১৪ তারীখুল খুলাফা এসে বলল, এমনটা করতে নেই। অতঃপর সে দরজা বন্ধ করে দিল। এরপর আমি আরেক জনের কাছে গেলাম । সেখানেও এই ঘটনা ঘটল । ইসলাম গ্রহণের ফলে তারা অন্যান্য মুসলমানের উপর ভীষণ অত্যাচার করত । কিন্তু আমার প্রতি চোখ তুলে তাকাতে সাহস করতো না। একজন বলল, তুমি কি তোমার ইসলাম গ্রহণের কথা প্রকাশ করতে চাও? আমি বললাম, হ্যা । সে বলল, লোকেরা কাবার পাদদেশে সমবেত হলে তুমি তাদের সম্মুখে তোমার ইসলাম গ্রহণের কথা প্রকাশ করতে পারো । তখন তারাই তা সর্বত্র প্রচার করবে। আমি যথাসময়ে কাবা ঘরে এসে তাই করলাম । তারা জোরে আওয়াজ দিয়ে বলল, হে লোক সকল! উমর বিন খাত্তাব আমাদের ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়ে গেছে । এ কথা শুনে মুশরিকরা মারমুখী হয়ে আমার প্রতি ধেয়ে আসে । আমার মামা আবু জাহেল হট্টগোলের কারণ জানতে চাইলে আমার ইসলাম গ্রহণের কথা তাকে বলা হলো । সে ছাদে উঠে আমার নিরাপত্তার ঘোষণা দিলে লোকেরা সরে যায়। অপর মুসলমানদের উপর নির্যাতন চলবে আর আমি মুসলমান হয়েও নিরাপত্তা লাভ করে তাদের অত্যাচার অবলোকন করবো তা হতেই পারে না। আমি আবু জাহেলের কাছে গিয়ে বললাম, আমি তোমার নিরাপত্তার অধীনে থাকতে চাই না। অতঃপর আবার মারপিট আর্ত হয় । আবু নাঈম দালায়েল গ্রন্থে এবং ইবনে আসাকির ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন, একদা আমি হযরত উমরকে জিজ্ঞেস করলাম, আপনার ফারুক উপাধি কিভাবে হলো? তিনি বললেন, হযরত হামযা আমার তিন দিন পূর্বে ইসলাম গ্রহণ করেন। একদিন আমি মসজিদে গিয়ে দেখলাম আবু জাহেল কুরাইশ নেতৃবৃন্দ পরিবেষ্টিত হয়ে রাসূলুল্লাহ (সা.)-কে গালি দেওয়ায় হযরত হামযা এসে তার পিঠে তীর দ্বারা আঘাত করলেন । ফলে কোমর পর্যস্ত রক্ত গড়িয়ে পড়ল। সে সময় নবী আকরাম (সা.) হযরত আরকাম বিন আবী আরকামের গৃহে অবস্থান করেছিলেন । হযরত হামযা সেখানে উপস্থিত হয়ে ইসলাম গ্রহণ করেন। এ ঘটনার তৃতীয় দিনে মাখযুমী গোত্রীয় জনৈক ব্যক্তির সঙ্গে রাস্তায় দেখা হলে আমি তাকে বললাম, তুমি তোমার পূর্ব পুরুষদের ধর্ম ত্যাগ করলে? সে বলল, আমি করলাম তাতে কী? আমার চেয়ে বড়রা যখন তা করছে । আমি বললাম, তারা কে? সে বলল, আপনার বোন এবং ভাগ্রপতি । বোনের বাড়ি গেলাম । প্রবেশের সময় তারা কিছু পড়ছিল বলে আমর! মনে হলো । প্রবেশাস্তে কিছু বাক্য বিনিময়ের পর আমার ভগ্লিপতিকে আঘাত করলাম এবং আঘাতস্থল থেকে রক্ত বেরিয়ে এলো । অতঃপর আমার বোন বলল, আমরা তোমার ইচ্ছার বিরুদ্ধে এ কাজ ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।