Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

তারীখুল খুলাফা ১১১ জাহেল বিন হিশাম যাকে ইচ্ছে মুসলমান করে ইসলামকে বিজয় দান করুন । এ হাদীসটি ইমাম তিরমিযী ইবনে মাসউদ এবং আনাস থেকেও বর্ণনা করেছেন। হাকীম ইবনে আব্বাস থেকে বর্ণনা করেন, নবী করীম (সা.) এ দু'আ করেন, হে আল্লাহ! উমর বিন খাত্তাবের মাধ্যমে ইসলামকে জয়যুক্ত করুন| এ বর্ণনায় অন্য কারো নাম নেই । এ রেওয়ায়েতটি তিরমিযী “আওসাত' গ্রন্থে আবু বকর সিদ্দীক থেকে এবং করীরা গ্রন্থে সাওবান থেকে বর্ণনা করেন । আহমদ হযরত উমর থেকে বর্ণনা করেন, আমি রসূলকে বন্দী করার জন্য মসজিদে তার পেছনে গিয়ে দাড়ালাম । তিনি কোরআন শরীফের কোনো এক সূরা তিলাওয়াত করছিলেন । কুরআনের মহিমান্বিত ও সুষমাসিক্ত বাণী শ্রবণে মনে মনে বললাম, কুরাইশদের কথাই সঠিক, ছাই তিনিও নাররিভিডরাদি তিনি ০ ১2৮2 ১৪ ১৪ ১৯৪ $৪ ৮০31556 ১০১ ৯৪) 421. এ এ আয়াতগুলো পাঠ করলেন তখন ইসলাম আমার অন্তরকে নাড়া দিল এবং এর শ্রেষ্ঠতু অনুভূত হলো । ইবনে আবু শায়বা হযরত জাবের থেকে বর্ণনা করেন, হযরত উমর তার ইসলাম গ্রহণের বিবরণ এভাবে পেশ করেন যে, আমার বোন ঘরে এলে আমি কাবা শরীফে গিয়ে দেখলাম নবী আকরাম (সা.) স্বগৃহে প্রত্যাবর্তন করছেন। তিন আওফী কাপড় পরেছিলেন । কিছুক্ষণ পর তিনি বাইতুল্লাহ চত্বরে ফিরে এসে নামায পড়লেন এবং পুনরায় ফিরে গেলেন। এ সময়ের মধ্যে তার নিকট এমন কথা শুনলাম যে পূর্বে শ্রবণ করিনি । যাবার সময় আমি তার পিছু নিলাম । তিনি বললেন, কে? আমি বললাম, উমর | তিনি বললেন, উমর কখনো আমার পিছু ছাড়ে না। একথা শুনে আমি ভয় পেয়ে গেলাম । অতঃপর কালেমা পাঠ করলাম । তিনি বললেন, তোমার ইসলাম গ্রহণের কথা গোপন রাখবে । আমি বললাম, এঁ সত্তার কসম, যিনি আপনাকে সত্য নবী হিসেবে পাঠিয়েছেন । আমি অবশ্যই তা প্রকাশ করব, যেমন শিরকের প্রকাশ ঘটিয়েছি। ইবনে সাদ, আবু ইয়ালা, হাকীম এবং বাইহাকী দালায়েল গ্রন্থে হযরত আনাস থেকে বর্ণনা করেন, হযরত উমরকে পথিমধ্যে নাঙ্গা তলোয়ার হাতে দেখে বনু যহরা বংশীয় জনৈক ব্যক্তি বললেন, কি উদ্দেশ্যে কোথায় চলেছ? হযরত উমর বললেন, মুহাম্মদকে হত্যা করতে । তিনি বললেন, এ কাজ করলে বনী হাশিম ও বনী আব্দুল মোত্তালিব কি তোমাকে ছেড়ে দিবে ভেবেছ? হযরত উমর বললেন, মনে হয় তুমি বিধর্মী (মুসলমান) হয়ে গেছ? তিনি বললেন, এর চেয়েও আশ্চর্যের ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।