Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

১১০ তারীখুল খুলাফা বাইহাকী দালায়েল গ্রন্থে আসমা বিনতে আরু বকরের বরাত দিয়ে লিখেছেন, মক্কা বিজয়ের বছর হযরত আবু বকরের বোন বাইরে কোথাও বের হয়েছিলেন । পথিমধ্যে একদল অশ্থারোহীর সাথে সাক্ষাৎ হয়। এদের মধ্যে কেউ একজন তার গলায় চান্দীর হারখানা খুলে নেয়। নবী করীম (সা.) মসজিদে এলে হযরত আবু বকর দাড়িয়ে দু'বার তার বোনের হারখানা ফেরত চাইলে কেউ কোনো সাড়া দিল না। অতঃপর তিনি তার বোনকে বললেন, তুমি তোমার হারের আশা ছেড়ে দাও এবং ধের্য্য ধারণ করো । আল্লাহর কসম! বর্তমান আমানতদারী কমে গেছে । হাফেজ যাহাবীর কোনো এক রচনায় লিপিবদ্ধ রয়েছে যে, হযরত আবু বকর সিদ্দীক (রা.) সে যুগের শ্রেষ্ঠ আলেম ছিলেন। হযরত উমর বিন খাত্তাব (রা.) উমর বিন খাত্তাব বিন নফীল বিন আবদুল উষযা বিন কুবাহ বিন কুরাত বিন যরাহ বিন আদী বিন কা'ব বিন লুবী আমিরুল মোমিনীন আবু হাফস আল-কুরাইশী আল-ফারুক নবুওয়াতের ষষ্ঠ বর্ষে ২৭ বছর বয়সে ইসলাম গ্রহণ করেন । যাহাবী এবং ইমাম নববী লিখেছেন, হস্তি বাহিনীর ঘটনার ১৩ বছর পর তার জন্ম । তিনি কুরাইশদের উচু বংশের লোক ছিলেন । জাহেলিয়াতের যুগে তিনি দূতের দায়িতৃ পালন করেন । কুরাইশদের মধ্যে বা অন্য কোন রাষ্ট্রের সাথে যুদ্ধ বেধে গেলে শাস্তি স্থাপনের জন্য তিনি কূটনৈতিক তৎপরতা চালাতেন । অথবা নিজেদের মধ্যে বংশের গৌরব প্রদর্শনের প্রয়োজন দেখা দিলে সর্বাগ্রে তিনিই সে কাজের জন্য মনোনীত হতেন । তিনি ৪০ জন পুরুষ এবং ১১ জন মহিলার পর মক্কায় ইসলাম প্রকাশ্যে আত্মপ্রকাশ করে এবং মুসলমানগণ অত্যন্ত আনন্দিত হন। তিনি আশারায়ে মুবাশশারা এবং খুলাফায়ে রাশেদীনের মধ্যে রসূল (সা.)-এর শ্বশুর হওয়ার গৌরব অর্জনকারী এবং সাহাবায়ে কেরামদের মধ্যে বিজ্ঞ আলেম ও পরহ্যগার ব্যক্তি ছিলেন। তার থেকে ৫৩৯টি হাদীস বর্ণিত রয়েছে । তার থেকে হাদীস বর্ণনাকারীগণ হলেন-উসমান বিন আফফান, আলী বিন আবু তালিব, তলহা ইবেন আউফ, ইবনে মাসউদ, আবু যর, আমর বিন আবসাহ, আব্দুল্লাহ বিন আমর বিন আবসাহ, ইবনে আব্বাস, ইবনে যুবায়ের, আবু হুরায়রা, আনাস, আমর বিন আস, আবু মূসা আশআরী, বারা ইবনে আযেব, আবু সাঈদ খুদরী, সাদ প্রমুখ সাহাবায়ে কেরাম । ইসলাম গ্রহণ £ তিরমিযী আব্দুল্লাহ বিন উমর থেকে বর্ণনা করেন, একদা রাসূলুল্লাহ (সা.) দু'আর মধ্যে বলেন- হে আল্লাহ! উমর বিন খাত্তাব অথবা আরু ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।