Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

তারীখুল খুলাফা ১০৯ করেন, আমি না তুমি বৃদ্ধ? তিনি বললেন, নয়সে আমি বড় হলেও আপনি বৃদ্ধ । এ রেওয়ায়েতটি মুরসাল এবং গরীব । যদি একে সহীহ মনে করা হয় তবে এতে করে হযরত আবু বকরের বুদ্ধিমত্তা এবং রসূলের প্রতি শ্রদ্ধাবোধ প্রমাণিত হয় । কথিত আছে, হযরত আব্বাস (রা.) একই প্রশ্রের ভিত্তিতে এ জবাবই দিয়েছিলেন । সাঈদ বিন ইয়াবু'-এর বরাতে তাবারানী গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে যে, রাসূলুল্লাহ (সা.) সাঈদ বিন ইয়াবু'কে জিজ্ঞেস করলেন, আমাদের বড় কে? তিনি বললেন, আপনি বড়, যদিও পৃথিবীতে আমিই আগে এসেছি। আবু নাঈম লিখেছেন, আবু বকর সিদ্দীককে বলা হলো, আপনি কেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদের কাজের প্রতি নির্দেশ করেন না? তিনি বললেন, আহলে বদরের মর্যাদা সম্পর্কে আমি অবগত রয়েছি, বিধায় তাদেরকে বৈষয়িক কাজে ব্যস্ত করে রাখা মাকরূহ মনে করি । আহমদ 'যহদ' গ্রন্থে ইসমাঈল বিন মুহাম্মদ থেকে রেওয়ায়েত করেন, একদা আবু বকর সিদ্দীক (রা.) লোকদের মধ্যে সমানভাগে কিছু ভাগ করে দিচ্ছিলেন। হযরত উমর ফারুক (রা.) বললেন, আপনি আহলে বদর এবং সাধারণ জনতাকে এক সমান করে দিয়েছেন । তিনি বললেন, পৃথিবীতে এতটুকুই যথেষ্ট, যদিও তারা মর্যাদা এবং সম্মানের দিক থেকে অনেক বেশি। নবম পরিচ্ছেদ আবু বকর বিন হাফস থেকে বর্ণিত, আবু বকর সিদ্দীক (রা.) গরমে রোযা রাখতেন এবং শীতে ইফতার করতেন। ইবনে সাদ হাইয়্যান, সানীআ কর্তৃক বর্ণিত, আবু বকর সিদ্দীক (রা.)-এর মোহরে 211 25811 (2লিখা ছিল। তাবারানী মূসা বিন উকবা থেকে বর্ণনা করেন, একই বংশের চার পুরুষ নবী আকরাম (সা.) কে দেখেনি । কিন্তু আবু কুহাফা, তার ছেলে আবু বকর, তার ছেলে আঃ রহমান এবং তার ছেলে আবু আতীক-এর নাম ছিল মুহাম্মদ এরা সকলেই নবী আকরাম (সা.) কে দেখেছেন। ইবনে মিন্দা এবং ইবনে আসাকির হযরত আয়েশা সিদ্দীকা (রা.) থেকে বর্ণনা করেন, আবু বকরের পিতা ছাড়া কোনো মুহাজিরীনের পিতা ইসলাম গ্রহণ করেননি । ইবনে সাদ এবং বাঘযার সুন্দর সনদের মাধ্যমে আনাস (রা.) থেকে বর্ণনা করেন, সাহাবীদের মধ্যে আবু বকর, সুহাইল বিন আমর এবং আমর বিন বাইযার বয়স ছিল সবচেয়ে বেশি । ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ১১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।