১০৮ তানীখুল খুলাফ। বললেন, সতা বলেছ্ছ। সকালে ফেরেশতা এসে আমাকে এমন ন্যাখ্যাই দিয়ে গেছেন। ইবেন আবী লায়লা সাঈদ বিন মানসুর থেকে বর্ণনা করেন, নবী আকরাম (সা.) স্বপ্নে দেখেন যে, তিনি একটি কূপের পানি সিঞ্তন করছেন, আর তার পেছনে কৃষ্ণকায় ছাগলের পাল এসে দাড়ায় । আর এর পেছনে এমন একদল ছাগল আসে যাদের লালবর্ণের পশুগুলো সাদার উপর প্রাধান্য পায় । হযরত আবু বকর এ প্রেক্ষিতে উপরোল্লিখিত ব্যাখ্যা প্রদান করেন। ইবনে সাদ মুহাম্মদ বিন সিরীন থেকে বর্ণনা করেন, এ উম্মতের মধ্যে নবী (সা.)-এর পর হযরত আবু বকর সিদ্দীক (রা.) স্বপ্রের শ্রেষ্ঠ ব্যাখ্যাকার। ইবনে সাদ ইবনে শিহাব থেকে বর্ণনা করেন যে, আমরা একই সোপানে আরোহণ করতে গিয়ে আমি তোমার চেয়ে দেড় সিঁড়ি এগিয়ে গেলাম। এতদশ্রবণে আবু বকর সিদ্দীক বললেন,ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ তা'আলা আপনাকে স্বীয় রহমত এবং মাগফেরাতের মাধ্যমে পূর্বেই আহবান জানাবেন । আর আমি আপনার দেড় বছর পর ইন্তেকাল করব। আবু বকর সিদ্দীককে বলল, আমি স্বপ্রে নিজেকে রক্ত পেশাব করতে দেখছি। তিনি বললেন, মনে হয় তুমি হায়েয অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হও । আল্লাহ তা'আলার নিকট তওবা করো এবং এমনটা করো না। ফায়দা £ বাইহাকী দালায়েল গ্রন্থে আব্দুল্লাহ্ বিন বুরাইদা থেকে রেওয়ায়েত করেন, রাসূলুল্লাহ (সা.) আমার বিন আস (রা.)-কে দলপতি বানিয়ে এক যুদ্ধে পাঠালেন । এ দলে হযরত আবু বকর সিদ্দীক (রা.) এবং হযরত উমর ফারুক (রা.) ছিলেন। রণাঙ্গণে পৌঁছে হযরত আমর বিন আস আগুন জ্বালাতে নিষেধ করলে হযরত আবু বকর সিদ্দীক তাকে বাধা দিয়ে বললেন, রাসূলুল্লাহ (সা.) সমর বিদ্যায় অধিক দক্ষ যুদ্ধ ভেবে তাকে পরিচালনার নির্দেশ দিয়েছেন। অতএব তাকে অনুসরণ করো । বাইহাকী অন্য বরাত দিয়ে লিখেছেন, রাসূলুল্লাহ (সা.) বলেন, আমি (কখনো) কোনো জাতির নেতা হসেবে এমন এক ব্যক্তিকে নির্বাচন করে থাকি, যদিও তার চেয়েও উত্তম এবং সমর বিদ্যায় অধিকতর দক্ষ ব্যক্তি রয়েছে। অষ্টম পরিচ্ছেদ খলীফা বিন খাইয়্যাত, আহমদ বিন হাম্বল এবং ইবনে আসাকির ইয়াজিদ বিন আসাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (সা.) আবু বকর সিদ্দীক (রা.) কে জিজ্ঞেস ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।