Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

তারীখুল খুলাফা ১০৭ হাসান বলেন, হযরত আবু বকর বলতেন, আল্লাহর কসম, আমি যদি গাছ হতাম আমাকে কেটে ফেলত, আমি কেটে যেতাম-এটাই আমার জন্য প্রিয় ছিল। কাতাদা বলেন, এ বর্ণনা আমার জানা যে, হযরত আবু বকর কর্তৃক বর্ণিত, আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম । হযরত আবু বকর জনৈক মহিলার মৃত্যুর সময় বারবার তার বালিশের দিকে দেখছিলেন। মহিলার মৃত্যুর পর এ সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি তার বালিশের নিচে পাচ অথবা ছয় দিনার দেখায়ে হাতে হাত মেরে ইন্না লিল্লাহি ওয়া ইন্রা ইলাইহি রাজিউন-পড়ে বললেন, হে অমুক, আমি চাইনি তোমার এ অবস্থা হোক । ছাবিত বানানী বলেন, তিনি সর্বদা এ কবিতা পাঠ করতেন, তুমি মানুষের সংবাদ বহন করছ, কখন তোমার খবর তারা বহন করবে তা কি জান । ইবনে সাদ ইবনে সিরীন থেকে বর্ণনা করেন, নবী আকরাম (সা.)-এর পর সিদ্দীকে আকবরের খিলাফত কালে লোকেরা অসঙ্গত কথা বলতে ভয় করতো না। তারপর ফারুকে আযমের সময় লোকেরা তাই করতো । বিচারের সময় কুরআন ও হাদীস থেকে রায় দিতে না পারলে তিনি রায় ঘোষণার সময় বলতেন, আমি এ রায় ঘোষণার ব্যাপারে ইজতেহাদ (বুদ্ধি বৃত্তিক গবেষণা) করেছি। যদি তা সঠিক হয় তবে মনে করবে এটি আল্লাহর পক্ষ থেকে হয়েছে । আর যদি তা সঠিক না হয়, তাহলে আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি। স্বপ্নের শ্রেষ্ঠ ব্যাখ্যাকার সাঈদ বিন মানসুর সাঈদ বিন মুসায়্যাব থেকে বর্ণনা করেন, হযরত আয়েশা সিদ্দীকা (রা.) একবার স্বপ্নে দেখেন তার ঘরে তিনটি চাদ উদিত হযেছে । স্বপ্ের ব্যাখ্যা নেবার জন্য হযরত আবু বকরকে একথা বললে তিনি বলেন, এ স্বপ্ন সত্য হলে তোমার ঘরে পৃথিবীর শ্রেষ্ঠ তিন মনীষীর দাফন হবে। নবী (সা.)-এর ইন্তেকালের পর তিনি বলেন, হে আয়েশা! তোমার স্বপ্রেদৃষ্ট তিন চন্দ্রের মধ্যে এটা সর্বশ্েষ্ঠ। সাঈদ বিন মানসুর উমর বিন শারজীল থেকে বর্ণনা করেন, একদা রাসূলুল্লাহ (সা.) নিজের স্বপ্রের কথা বর্ণনা করেছিলেন আমি একদল কালো ছাগলের পশ্চাৎপদ অনুসরণ করছি । অতঃপর দেখলাম সাদা ছাগলের পালের পেছনে পেছনে চলছি। আর এক সময় সাদা ছাগলের দল কালো ছাগলের ভিড়ে হারিয়ে গেল। হযরত আবু বকর সিদ্দীক (রা.) বললেন, ইয়া রাসূলাল্লাহ । সাদা ছাগল আরবের মুসলমান, আর কালো ছাগলের দল অনরাব মুসলমান । ভবিষ্যতে আরবের মুসলমানদের তুলনায় অনারব মুসলমানদের সংখ্যা অধিক বৃদ্ধি পাবে । নবী (সা.) ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।