Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

১০৬ তারীখুল খুলাফা মাইমুন বিন মিহরান কর্তৃক বর্ণিত, একটি পাখি শিকার করে হযরত আবু বকর সিদ্দীকের নিকট নিয়ে আসা হলে তিনি পাখিটিকে উল্টিয়ে পাল্টিয়ে দেখে বললেন আল্লাহর তাসবীহ ছেড়ে দেবার কারণে প্রাণীকে মেরে জ্বালিয়ে দেয়া হয় এবং বৃক্ষ কেটে ফেলা হয়। বুখারী আদব অধ্যায়ে এবং আব্দুল্লাহ বিন আহমদ যাওয়ায়িদুন যোহদ গ্রন্থে যানাবাহি থেকে বর্ণনা করেন, তিনি হযরত আবু বকর সিদ্দীকের নিকট শুনেছেন, তিনি বলেন, আল্লাহর ওয়াস্তে এক ভাই অপর ভাইয়ের জন্য যদি দু'আ করে তবে তা অবশ্যই কবুল হবে, আব্দুল্লাহ যাওয়াযিদুয যোহদ গ্রন্থে উবাইদ বিন উমায়ের থেকে বর্ণনা করেন, লবীদ শায়ের হযরত আবু বকর সিদ্দীকের খেদমতে উপস্থিত হয়ে কবিতার এ পঙক্তিটি আবৃত্তি করল, স্মরণ রেখ, আল্লাহ ছাড়া প্রত্যেকটি বস্তু বাতেল। তিনি বললেন, তুমি সত্য বলেছ। কবি আবার দ্বিতীয় পউক্তিটি আবৃত্তি করল, সকল নেয়ামত ধ্বংসশীল । তিনি বললেন, তুমি অসত্য বলছ । আল্লাহর নিকট এই এই নেয়ামতসমূহ রয়েছে, যা কখনোই ধ্বংস হবে না। কবি লাবীদ চলে গেলে তিনি বললেন, কবি হেকমত তথা সৃষ্ষ্র জ্ঞানের কথা বলে থাকেন । হযরত আবু বকরের যেসব বাণী আল্লাহর ভয় সম্পর্কিত আবু আহমদ হাকেম মাআয বিন জাবাল (রা.) থেকে বর্ণনা করেন, একদা হযরত আবু বকর সিদ্দীক (রা.) এক বাগানে ঢুকে গাছের ছায়ায় একটি পাখি দেখে দীর্ঘস্বাস নিয়ে বললেন, হে পাখি তুমি বড়ই ভাগ্যবান । গাছের ফল খাচ্ছ, গাছের ছায়ায় থাকছ, তোমার কোনো হিসাব নেই । হায়, আবু বকর যদি তোমার মতো হতো । ইবনে আসাকির বায়হাকী থেকে বর্ণনা করেন, প্রশংসা করার সময় তিনি বলতেন, হে আল্লাহ! আপনি আমার নফস সম্পর্কে আমার চেয়ে বেশি অবগত । আর আমি নিজের ব্যাপারে অন্যদের চেয়ে বেশি জানি । হে আল্লাহ্‌! তারা আমার ভালো কাজ সম্পর্কে যে ধারণা করে আমাকে অনুরূপ করে দিন। আর আমার যে গুনাহ সম্পর্কে তারা অবগত নয়, তা ক্ষমা করুন। আহমদ যোহদ গ্রন্থে লিখেছেন, হযরত আবু বকর (রা.) বলেন, আমি যদি মুমীনের একটি পশমও হতাম, তবে তা আমার কাছে অধিক প্রিয় হতো। আহমদ যোহদ গ্রন্থে মুজাহিদ থেকে বর্ণনা করেন, হযরত ইবনে যুবাইর নামাযের সময় অত্যন্ত বিনয়ের সাথে এমনভাবে দীড়িয়ে থাকতেন যেন শুকনো একটি কাঠের টুকরো । হযরত আবু বকরের অবস্থাও ছিল একই । ড/৬৮৬৬.2110700119.0010)

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।