Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

তারীখুল খুলাফা ১০৫ কোথায়, যারা শহর এবং দুর্গ নির্মাণ করেছে । যারা লড়াই করে বিজয় ছিনিয়ে এনেছে তারা কোথায় । তাদের প্রতাপ আজ খর্ব হয়েছে। যুগের আবর্তে তারা আজ অন্ধকার কবরে শুয়ে আছে। (সুতরাং) সর্বদা ভালো আমল করো এবং নেক কাজের প্রতি ধাবিত হও। আহমদ যোহ্‌দে সালমান থেকে বর্ণনা করেন, একদা হযরত সালমান হযরত আবু বকরের খেদমতে উপস্থিত হয়ে আরয করলেন, আমাকে নসীহত করুন । তিনি বললেন, হে মুসলমান! আল্লাহকে ভয় করো এবং নিশ্চিতভাবে জেনে রাখ যে, অচিরেই প্রত্যেক গোপন কথা প্রকাশ পেয়ে যাবে এবং লোকেরা জেনে নিবে প্রত্যেক জিনিসে তোমার অংশ কতটুকু তৃমি কি খেয়েছ আর কি রেখেছ । মনে রেখ, যে পাচ ওয়াক্ত নামায পড়বে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার নিরাপত্তা আল্লাহর যিম্মায় ৷ আর যার যিম্মাদার স্বয়ং আল্লাহ তা'আলা তাকে কে আঘাত করতে পারে । আর আল্লাহর সাথে প্রতিশ্রুতি ভঙ্গ করবে, তিনি তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন । তিন আরো বললেন, একে একে নেককার বান্দাদের উঠিয়ে নেয়া হবে । অবশেষে আটার বোঝার মতো অসমর্থ কতিপয় লোক থেমে যাবে, যাদের সাথে আল্লাহ তা'আলার কোনোই সম্পর্ক থাকবে না। সাঈদ বিন মানসুর মুআবিআ বিন কাররাহ থেকে বর্ণনা করেন, হযরত আবু বকর সিদ্দীক (রা.) অধিকাংশ সময় এ দুআ করতেন, হে বিশ্ব প্রতিপালক । আমার শেষ বয়সটা সুন্দর করে দাও । নেক আমলে থাকা অবস্থায় যেন আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করি । আপনার সাথে সাক্ষাতের দিনটা যেন সকল দিন অপেক্ষা উত্তম হয়। আহমদ যোহ্‌দ গ্রন্থে হাসান (রা.) থেকে বর্ণনা করেন, আমার নিকট এ মর্মে সংবাদ পৌঁছেছে যে, তিনি আধিকাংশ সময় এ প্রার্থনা করতেন, হে আমার রূব! আমি সেই জিনিসের প্রার্থনা করছি যা আমাকে নিরাপত্তা দিবে। হে আমার রব! আমাকে তোমার সন্তুষ্টি এবং জান্নাতের বুলন্দ মর্তবা দান করো । আরফাজ (রহ.) বর্ণনা করেন, হযরত আবু বকর সিদ্দীক (রা.) বলতেন, যে আল্লাহর ভয় নিয়ে চলাফেরা করে সে যেন খোদার ভয়ে কাদে। অন্যথায় সে যেন কাদার ভান করে। আযরা হযরত আবু বকর সিদ্দীক (রা.) থেকে বর্ণনা করেন। তিনি বলেন জাফরান ও স্বর্ণের সংমিশ্রণে রক্তিম বর্ণ মেয়েদের ধংস করে দিয়েছে। মুসলিম বিন ইয়াসার হযরত আবু বকর সিদ্দীক (রা.) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, মুসলমানগণ প্রত্যেকটি কাঞ্জের প্রতিদান পাবেন। এমনকি সামান্যতম দুঃখ, জুতার ফিতা ছিড়ে যাওয়া এবং সম্পদ কম হওয়ারও । ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।