১০৪ তাবীখুল খলাফা হযরত আবু বকর সিন্শীক (রা.) আমাদের সামনে এক অভিভাষণ প্রদান করেন | তিনি হামদ এবং সানার পর বলেন, আমি তোমাদের গুনীয়ত করছি- আল্লাহকে তয় করো, প্রশর্খসত পরিবারের গুণকীর্তন করো এবং তোমাদের প্রবল বাসনাকে ভয়ের সাথে মিলিয়ে দাও । আল্লাহ তাআলা হযরত যাকারিয়া (আ.)-এর বংশেরু ংসা করেছেন এভাবে- জিকির উরি 55528555151 ৩১ ৩৮ ভিএ জগ ০8551111915 অর্থাৎ নিশ্চয় এ সকল লোক উত্তম কাজে তাড়াতাড়ি করে এবং আমাকে অত্যন্ত আগ্রহ ও ভক্তি সহকারে ডাকে এবং ভয় করে। আল্লাহর বান্দাগণ! মনে ব্রেখ, আল্লাহ তা'আলা তোমাদের অন্তরগুলো নিজের অধিকারের বিনিময়ে বন্ধক রেখেছেন এবং এ বিষয়ে তিনি তোমাদের থেকে প্রতিশ্রতিও নিয়েছেন । আর তিনি তোমাদের থেকে নশ্বর দুনিয়াকে অবিনশ্বর আখেরাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন । তোমাদের নিকট আল্লাহর যে পাক কালাম রয়েছে তার দীপ্তি কখনই নিভে যাবে না এবং এর রহস্যও কখনোই নিঃশেষ হবে না। তোমরা এঁশী কিতাবের আলোয় আলোকিত হও, এ কিতাবের নসীহত গ্রহণ করো এবং যেদিন কোনো আলো থাকবে না সেদিন এ কিতাবরে আলো প্রাপ্তির জন্য প্রস্তুতি নাও। আল্লাহ তা'আলা তোমাদের ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন এবং কিরামান কাতিবীন ফেরেশতাছয়কে নিযুক্ত করেছেন। তারা তোমাদের সকল কর্ম সম্পর্কে অবগত । হে আল্লাহর বান্দাগণ! তোমরা প্রত্যেক মুহুর্তে মৃত্যুর দিকে এগিয়ে চলেছ, এ সম্পর্কিত জ্ঞান তোমাদের অগোচরে রয়েছে । যদি তোমরা এ সম্পর্কে জানতে তবে মৃত্যুর সময় তোমরা নেক আমল করতে, আর এমনটা আল্লাহ তা'আলার রহমত ব্যতীত তোমরা পাবে না। মৃত্যুর প্রাক্কালে কিছু ভালো আমলের চেষ্টা কর, যাতে মন্দ কাজ হতে নিরাপদ থাকতে পারো । তোমাদের পূর্বে অনেক জাতি ছিল মৃত্যুর সময় এলে তারা শিরক করেছে এবং আল্লাহকে ভূলে গেছে। আমি তোমাদের শুশিয়ার করেছি। তোমরা তাদের মতো হয়ো না। সুতরাং তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। ক্ষমা প্রান্তির চেষ্টা করো । মৃত্যু অত্যন্ত নিকটবর্তী । ভীতি ছড়ানোর জন্য মৃত্যু ধেয়ে আসছে। হে মুসলমান! ক্ষমা তোমাদের জন্যই। ইবনে আবিদ দুনিয়া এবং আবু নুয়াঈম হুলীয়ার ইয়াইয়া বিন কাসীর থেকে বর্ণনা করেন, হযরত আবু বকর (রা.) এক ভাষণে বলেন, উজ্জ্বল চেহারার সেই তরুণরা কোথায়, যাদের যৌবন দর্শনে লোক পেরেশান থাকতো । রাজা-বাদশারা ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।