Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

তারীখুল খুলাফা ১০৩ অটল থাকবে । কালেমায়ে ইখলাসের পর হিদায়েতের উদ্দেশ্যই হচ্ছে নেতার আনুগতা করা । কারণ আল্লাহ তা'আলা এবং সেই নেতা যিনি সত্যের আদেশ এবং অসত্যের প্রতি বাধা প্রদান করেন তার আনুগত্য করলে কল্যাণ লাভ করবে এবং তার প্রতি যে হক ছিল তাও আদায় হবে। নফসের আনুগত্য করবে না । আত্মার ভোগমুক্ত ব্যক্তি কল্যাণকামিতার নাগাল পাবে । অহংকার করবে না। ভেবে দেখ অহংকারী ব্যক্তি সে তো মাটি থেকে সৃষ্ট এবং একদিন সে মাটির সাথেই মিশে যাবে। আজ যে জীবিতকাল বদদু'আ থেকে নিজেকে মুক্ত রাখবে । সবসময় নিজের অন্তরকে মৃত মনে করবে । অটুট এবং দৃঢ়তা অভিপ্রায় পোষণ করবে। কারণ পোকতা ইরাদা নেক আমল করতে উদ্বুদ্ধ করে । (মন্দ কাজ) পরহেয করবে । (মন্দ কাজ) বর্জণ করা অনেক লাভজনক । আমল করবে । কারণ আমল কবুল করা হয়। যে কাজ আল্লাহর আযাবের প্রতি ঠেলে দেয় সে কাজ বাদ দাও । আর যে কাজের মধ্যে আল্লাহ তা'আলা তার রহমতের প্রতিশ্রুতি দিয়েছেন সে কাজ সর্বদা করবে । বোঝ এবং বুঝাও। ভয় করো এবং ভয় দেখাও । কোন কাজ করলে ধ্বংস অবধারিত, আর কোন কাজ করলে পরিত্রাণ পাওয়া যায় তা আল্লাহ তা'আলা জানিয়ে দিয়েছেন। আমি তোমাদের নিজের নফস সম্পর্কে ওসীয়ত করতে কুষ্ঠিত হয়নি । আল্লাহ তা'আলাই একমাত্র সাহায্যকারী ৷ তার সাহায্য ব্যতীত ভাল কাজ করা এবং মন্দ কাজ থেকে বেচে থাকার শক্তি কারো নেই। নিষ্ঠার সাথে ইবাদত করবে, আল্লাহর আনুগত্য করবে, নিজ অংশ সংরক্ষণ করবে এবং হিংসা পরায়ণ হয়ো না। ফরয ইবাদতে কমতি থাকার কারণে নফল ইবাদত বেশি বেশি করবে। হে আল্লাহর বান্দাগণ! নিজেদের ভ্রাতা এবং বন্ধুগণ যারা গত হয়েছে তারা যা করে গেছে তাই তাদের প্রাপ্য । এবং তার জাতের মধ্যে আল্লাহর কোনো শরীক নেই, কোনো ৰংশ পর্রম্পরাও নেই । তিনি নিজ মেহেরবানীতে মাখলুককে ক্ষমা করেন। মাখলুক ইবাদত ও আনুগত্য থেকে সরে না যাওয়া পর্যস্ত তিন মাখলুকের উপর মসীবত চাপিয়ে দেন না। যে ভালো কাজের ফলাফল জাহান্নামে সেটি কোনো ভালো কাজ নয়। আর যে মন্দ কাজের পরিণাম জান্নাত তা কোনো মন্দ কাজ নয় । আমি এটাই বলতে চাই । আমি আল্লাহ তা'আলার কাছে তোমাদের এবং নিজের জন্য ক্ষমা ্ার্থনা করছি । আর নবী (সা.)-এর প্রতি সালাত ও সালাম এবং তার উপর আল্লাহর রহমত ও বরকত অবতীর্ণ হোক। হাকেম এবং বাইহাকী আব্দুল্লাহ বিন হাকীম (রহ.) থেকে বর্ণনা করেন, একদা ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।