Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

১০২ তারীখুল খুলাফা বকরের এক গোলাম ছিল। সে শ্রমিকের কাজ করত এবং তিনি তার জন্য বেতন নির্ধারণ করেছিলেন উভয়ে একঝ্রে খানা খেতেন । একদিন গোলাম কিছু জিনিস আনল আর হযরত আবু বকর তা থেকে কিছুটা খেয়ে ফেললেন । গোলাম বলল, আপনি জানেন এ জিনিস কিভাবে সংগৃহীত হয়েছে? তিনি পুরো বিষয় জানতে চাইলে সে বলল, জাহেলিয়াতের যুগে আমি ভবিষ্যদ্বাণী করতাম । আর আপনি অবগত আছেন যে, সত্য ও মিথ্যার আশ্রয় নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয় । আমি এক ব্যক্তিকে ভবিষ্যদ্বাণী দ্বারা প্রতারিত করেছিলাম । আজ সেই বদলা হিসেবে আমাকে এ জিনিস দিয়েছে, যা আপনি আহার করেছেন । এতদশ্রবণে তিনি সঙ্গে সঙ্গে তা বমি করে ফেলে দিলেন। আহমদ যোহদ গ্রন্থে রেওয়ায়েত করেন, ইবনে সিরীন (রহ.) বলেন, হযরত আবু বকর সিদ্দীক ছাড়া আমি কাউকে সন্দেহযুক্ত খাদ্য আহারের পর বমি করতে শুনেনি। অতঃপর তিনি উক্ত ঘটনাটি বর্ণনা করেন। নাসাঈ আসলাম থেকে বর্ণনা করেন, একদিন হযরত উমর ফারুক (রা.) দেখলেন হযরত আবু বকর সিদ্দীক (রা.) নিজের জিহ্বা টেনে ধরে বলছিলেন, এ আমাকে খারাপ জায়গায় পৌঁছে দিয়েছে। আবু উবায়দ গারীব গ্রন্থে লিখেছেন, হযরত আবু বকর সিদ্দীক (রা.) আব্দুর রহমান বিন আউফকে নিজ আত্মীয়ের সাথে লড়াই করতে দেখে বললেন, আত্মীয়- পরিজনের সাথে লড়াই করো না । এ লড়াই বিবাদকে জিয়ে রাখে । ফলে লোকেরা তোমার সমালেচনা করবে। ইবনে আসাকির মুসা বিন উকবা (রা.) থেকে বর্ণনা করেন, হযরত আবু বকর সিদ্দীক (রা.) তার অভিভাষণে বলেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য । আমি তার তারীফ করছি, তার কাছে প্রার্থনা করছি এবং মৃত্যুর পর তার নিকট মর্যাদা কামনা করছি । আমাদের মৃত্যু নিকটবর্তী । আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং কোনো কাজে তার কোনোই অংশিদার নাই । আর মুহাম্মদ (সা.) আল্লাহর বান্দা এবং রসূল। আল্লাহ তা'আলা তাকে সত্যসহ সুসংবাদ প্রদানকারী, ভীতি প্রদর্শনকারী এবং প্রদীপমালার উজ্জ্বল রশ্মি করে পাঠিয়েছেন, যেন তিনি জীবিত লোকদের ভীতি প্রদর্শন এবং অবিশ্বাসীদের সামনে দৃষ্টাস্ত স্থাপন করতে পারেন। যারা আল্লাহ এবং তার রসূলের আনুগত্য করবে তারা সুপথ প্রাপ্ত । আর যারা বক্রুতা দেখাবে তারা পথভ্রষ্ট । হে লোকসকল, আমি তোমাদের নিকট আল্লাহকে ভয় করার ওসীয়ত করছি। আল্লাহ তা'আলা হিদায়েতের যে পথ তোমাদেরকে দেখিয়েছেন সে পথে তোমরা ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।