তারীখুল খুলাফা ১০১ স্বামীর থেকে তালাক নিয়ে আব্দুর রহমান বিন যুবাইরের সাথেও তার কোনো এক গোপন বিষয়ে বনিবনা না হওয়ায় তার থেকেও তালাক নিয়ে পূর্বের স্বামীকে বিয়ে করতে চাইলে রাসূলুল্লাহ (সা. বললেন, দ্বিতীয় স্বামীর সাথে সহবাস না করলে তোমার তালাক বৈধ নয় । এ হাদীস সহীহ বুখারী শরীফেও রয়েছে । তবে আব্দুর রায্যাক এটুকু বৃদ্ধি করেছেন যে, সে মহিলা নবী করীম (সা.)-এর খেদমতে দু'বার উপস্থিত হয়ে বলল, আবদুর রহমান আমার সঙ্গে সহবাস করেছে। এরপরও তিনি (সা.) তার কথা প্রত্যাখ্যান করলেন এবং এ বলে দু'আ করলেন হে আল্লাহ! এ নারী বিচ্ছিত্র স্বামীর মিলন প্রত্যাশায় তার কাছে ফিরে যেতে চায় । দ্বিতীয় বিয়ে তার পূর্ণ করো না। এ মহিলা হযরত আবু বকর সিদ্দীক এবং হযরত উমর ফারুকের খিলাফতও কালেও একই আবেদন নিয়ে তাদের নিকট উপস্থিত হয়। কিন্তু তারা দু'জনই তার আবদেন প্রত্যাখ্যান করেন। বাইহাকী উকবা বিন আমের থেকে বর্ণনা করেন, আমর বিন আস এবং শারজীল বিন হাসানা উকবাকে দূত বানিয়ে তার হাতে সিরিয়ার (লোকের) মাথার খুলি হযরত আবু বকরের নিকট পাঠান। দূত এসে পৌঁছলে তিনি এ ধরনের কাজ করতে নিষেধ করলেন । উকবা বললেন, হে আল্লাহর রসূলের খলীফা । তারাও তো আমাদের সাথে এব্ূপ আচরণই করছে । তিনি বললেন, আমর বিন আস এবং শারজীল কি তাহলে পারস্য এবং রোমানদের অনুসরণ করছে? কাউকে হত্যা না করে অগ্রসর হও। অনুসরণের জন্য কোরআন এবং হাদীসই যথেষ্ট । বুখারী শরীফে কায়েস বিন আবু হাযেম থেকে বর্ণিত, যয়নব নানী জনৈক মহিলা কোনো কথা বলত না। হযরত আবু বকর তাকে কথা বলতে বললেও সে কথা বলল না। লোকেরা বলল, সে নিরবতার সাথে হজ্জ আদায় করেছে । তিনি তাকে বললেন, কথা বল, তোমার এ আচরণ জাহেলিয়াতের কাজ । ইসলামে এ ধরনের বৈরাগ্য জীবনযাপন নাজায়েয । একথা শুনে সে কথা বলতে লাগল এবং জি জ্বেস করল, আপনি কে? তিনি বললেন, আমি মুহাজির । মহিলা বলল, আপনি কোন মুহাজিরদের অন্তর্ভূক্ত? তিনি বললেন, তুমি তো জিজ্ঞাসাবাদ শুরু করলে । আমি আনু বকর। সে বলল, জাহেলিয়াতের পর আল্লাহ তা'আলা এ দ্বীন পাঠিয়েছেন । কিস্ত কোন ব্যক্তি আমাদেরকে এর উপর প্রতিষ্ঠিত করবে? তিনি বললেন, তোমাদের ইমামগণ কর্তৃক। সে বলল, ইমাম কে? তিনি বললেন, তোমার সম্পদায়ের কোন নেতা নেই, যে শাসনকার্য পরিচালনা করেন? সে বলল, হ্যা রয়েছেন। তিনি বললেন, তিনিই ইমাম। ইমাম বুখারী হযরত আয়েশা সিদ্দীকা (রা.) থেকে বর্ণনা করেন, হযরত আবু ড/৬৮৬৬.21107001179.0010)
— পৃষ্ঠা ১০২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।