Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

১০০ তারীখুল খুলাফা অনুসন্ধানে সে অলংকার এক স্বর্ণকারের নিকট পাণয়া গেল। আর ইয়ামেন থেকে আগত লোকটি তা সরবরাহ করেছে । জনৈক ন্যক্তির সাক্ষীর প্রেক্ষিতে সে তার অপরাধ স্বীকার করলে তিনি তার বাম হাত কেটে ফেলার নির্দেশ দিয়ে বললেন, আল্লাহর কসম, এ চুরি সম্বন্ধে তার দুআ আমাকে সন্দিহান করেছিল । দারা কৃতনী হযরত আনাস (রা.) থেকে বর্ণনা করেন, পাচ দিরহাম মূল্যের আবু সালিম থেকে বর্ণিত, হযরত আবু বকর সিদ্দীকের খিলাফতের যুগে ইয়ামেন থেকে কতিপয় লোক এসে কুরআন শরীফ শ্রবণে খুব কান্নাকাটি করলে তিনি বললেন, আমাদেরও এ অবস্থা ছিল, তবে পরবর্তীতে মন শক্ত হয়ে গেছে। আবু নুয়াঈম মন শক্ত হওয়ার অর্থ আল্লাহ তা'আলার মারেফাত দ্বারা মন শক্ত ও শান্ত হয়ে যাওয়া হিসেবে বর্ণনা করেছেন। আবু উবায়দ গারীৰ গ্রন্থে রেওয়ায়েত করেন, হযরত আবু বকর সিদ্দীক (রা.) বলেন, যে ব্যক্তি ইসলামের প্রাথমিক যুগে মারা গেছে সে ভাগ্যবান। সেতো গড়া থেকে পবিত্র ছিল। আইম্মায়ে আরবাআ এবং মালেক (েহ.) কাবিসা থেকে বর্ণনা করেন, হযরত আবু বকরের খেদমতে জনৈক মৃত ব্যক্তির দাদী তার মৃত নাতির পরিত্যক্ত সম্পদের ফারায়েজ সম্পর্কে জিজ্ঞেস করে তার ভাগ চাইল । তিনি বললেন, তোমার অংশ প্রাপ্ত সম্পর্কে কুরআনে কিছু নেই। আর এ সম্পর্কিত রাসূলুল্লাহ (সা.)-এর কোনো ফায়সালাও আমার জানা নেই । তুমি এসো, আমি লোকদের এ ব্যাপারে জিজ্ঞেস করলে মুগীরা বিন শো'বা বললেন, রাসূলুল্লাহ (সা.) আমার সামনে দাদীকে যষ্ঠাংশ প্রদান করেছেন । তিনি বললেন, তোমার মত কারো এ কথা শ্্ররণ আছে কি? মুহাম্মদ বিন মাসলামা দাড়িয়ে তার কথার প্রতি সমর্থন জানালে তিনি তাকে যষ্ঠাংশ প্রদান করেন। মালিক এবং দারা কুতনী কাসিম থেকে বর্ণনা করেন, মৃত ব্যক্তির দাদী এবং নানী তার খেদমতে উপস্থিত হয়ে মিরাস প্রার্থনা করলে তিনি নানীকে অংশ দিলেন। বদরী সাহাবী হযরত আব্দুর রহমান বিন সহল আনসারী আবেদন করলেন, হে আল্লাহর রসূলের খলীফা! আপনি মৃত ব্যক্তির সম্পদ (দাদী এবং নানীর মধ্যে) বষ্টন করেছেন। কিন্তু তার ওয়ারেশরা যদি তাদের না চেনে? (এরপরও) তিনি তাদের অংশ দিয়েছেন। আব্দুর রায্যাক আয়েশা সিদ্দীকা (রা.) থেকে বর্ণনা করেন, জনৈক মহিলা ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।