Tarikhul Khulafah PDF
/ ৪৫০
📝 লেখা 📖 পিডিএফ

তারীখুল খুলাফা ৯৯ এলেন যাদের মধ্যে একজন রাসূলুল্লাহ (সা.)-এর শানে, আর অপরজন মুসলমানদের বিরুদ্ধে কুৎসা গাইত । ইয়ামামার গভর্নর শান্তি হিসেবে তাদের হাত কেটে দিলেন এবং দাত উপড়ে ফেললেন। হযরত আবু বকর এ মর্মে তার নিকট পত্র লিখলেন, আমি সংবাদ পেয়েছি তুমি দু'জন মহিলাকেই এই এই শাস্তি দিয়েছ। তুমি যদি শাস্তি প্রদান না করতে তাহলে যে নারী রসূল আকরাম (সা.)-এর ৃষ্টতা প্রদর্শন করেছে শাস্তি হিসেবে আমি তাকে মৃত্যুদণ্ড দিতাম । কারণ নবীগণের মর্যাদা সর্বোচ্চ । বিশেষত যদি কোনো মুসলমান এ বেয়াদবী করে তবে সে মুরতাদ । আর যদি কোনো যিশ্মি করে তবে সে রাষ্ট্রদ্রোহী হিসেবে বিবেচিত হবে । যে নারী মুসলমানদের কুৎসা গায় সে মুসলমান হলে তাকে আদব এবং শরম দিতে হবে । এজন্য হাত পা কাটা উচিত নয় । আর যিম্মি হলে এ কাজ (মুসলমানদের গালমন্দ করা) শিরকের চেয়ে বেশি খারাপ নয় । শিরকের ক্ষেত্রে যেমন ধৈর্য ধারণ করো, এ ক্ষেত্রেও সবর করা আবশ্যক । নমনীয়তা প্রদর্শন করো । কেসাস ছাড়া হাত পা কাটা আমি মাকন্ুহ মনে করি। কারণ এ শাস্তিপ্রাপ্তরা সর্বদা লজ্জা পায়। মালিক এবং দারা কুতনী সুফিয়া বিনতে আবু উবায়দা (রহ.) থেকে বর্ণনা করেন, এক লোক জনৈক অবিবাহিত যুবতির সাথে যিনা করে এবং সে তা স্বীকার করলে হযরত আবু বকর সিদ্দীক তাকে বেত্রাঘাত করেন এবং ফিদাক অঞ্চলে নির্বাসন দেন। আবু ইয়ালা মুহাম্মদ ইবনে আতিব থেকে বর্ণনা করেন, হযরত আবু বকর সিদ্দীকের নিকট এক চোরকে বন্দী করে নিয়ে আসা হলো । চুরির অপরাধে এর হাত পা ইতঃপূর্বে একবার কেটে ফেলা হয়েছিল । তিনি তাকে হত্যা করার নির্দেশ দিয়ে বলেন, আমি তোমার প্রতি এ দণ্ড আরোপ করছি, যা নবী (সা.) আদেশ করে গেছেন। তিনিই সর্বাধিক জ্ঞানী । মালেক (রহ.) কাসিম বিন মুহাম্মদ থেকে বর্ণনা করেন, ডান হাত এবং ডান পা কর্তিত ইয়ামেনের এক বাসিন্দা সিদদীকে আকবরের বাড়িতে এসে অভিযোগ করল, ইয়ামেনের প্রশাসক আমার প্রতি নির্যাতন চালিয়েছে। সে সারারাত নামায আদায় করে। সিদ্দীকে আকবর তার দীর্ঘ নামায দেখে আফসোস করে। এমতাবস্তায় জানা গেল যে, হযরত আবু বকর সিদ্দীকের সম্মানিত স্ত্রী আসমা বিনতে আমিসের অলংকার হারিয়ে গেছে। ইয়ামেন থেকে আগত লোকটি সর্বদা হযরত আবু বকর সিদ্দীক এবং অন্যান্য লোকদের সাথেই অবস্থান করছিল এবং সে তার মেজবান অর্থাৎ হযরত আবু বকর সিদ্দীকের জন্য এ বলে প্রার্থনা করল, হে আল্লাহ, এ বাড়িওয়ালার সাথে যে এ আচরণ করেছে তাকে তুমি শাস্তি দাও। ড/৬৮৬৬.21107001179.0010)

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।