২৯ আরবী ক্কায়েদা 29 (২) সূরা ফাতিহা পাঠ : ছানা পাঠ শেষে আ“উয়ুবিল্লাহ ও বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা পাঠ করবে এবং অন্যান্য রাক‘আতে কেবল বিসমিল্লাহ বলবে । জেহরী ছালাত হ’লে সুরা ফাতিহা শেষে সশব্দে ‘আমীন’ বলবে, নইলে চুপে চুপে বলবে। (৩) ক্বিরাআাত : সূরা ফাতিহা পাঠ শেষে ইমাম কিংবা একাকী মুছল্লী হ’লে প্রথম দু'রাক‘আতে কুরআনের অন্য কোন সূরা বা কিছু আয়াত তেলাওয়াত করবে। কিন্তু মুক্তাদী হ’লে জেহরী ছালাতে চুপে চুপে কেবল সূরা ফাতিহা পড়বে ও ইমামের ক্বরাআাত মনোযোগ দিয়ে শুনবে । তবে যোহর ও আছরের ছালাতে ইমাম ও মুক্তাদী সকলে প্রথম দু’রাক‘আতে সূরা ফাতিহা সহ অন্য সূরা পড়বে এবং শেষের দু’রাক‘আতে কেবল সূরা ফাতিহা পাঠ করবে। (8) রুকু : ক্বরাআাত শেষে ‘আল্প-হু আকবার’ বলে দু’হাত কাধ অথবা কান পর্যন্ত উঠিয়ে ‘রাফ‘উল ইয়াদায়েন’ করে রুকুতে যাবে। এ সময় হাটুর উপরে দু’হাতে ভর দিয়ে পা, হাত, পিঠ ও মাথা সোজা রাখবে এবং ধীরে-সুস্থে রুকুর দো‘আ পড়বে- সুবহা-না রব্বিয়াল ‘আধযীম’ (মহাপবিত্ৰ আমার প্রতিপালক যিনি মহান) কমপক্ষে ৩ বার । (৫) কৃওমা : অতঃপর রুকু থেকে উঠে সোজা ও সুস্থিরভাবে দাড়াবে । এ সময় দু'হাত ক্ববিলামুখী খাড়া রেখে কাধ পর্যন্ত উঠিয়ে রাফ‘উল ইয়াদায়েন করবে এবং ইমাম ও মুক্তাদী সকলে বলবে “সামি“আল্ল-হ লিমান হামিদাহ’ (আল্লাহ তার কথা শোনেন, যে তার প্রশং করে) । অতঃপর ‘কৃওমা’র দো‘আ একবার পড়বে ৷-'রব্বানা লাকাল হামৃদ’ (হে আমাদের প্রতিপালক! তোমার জন্যই সকল প্রশংসা) । অথবা পড়বে-'‘রব্বানা ওয়া লাকাল হাম্দু হামূদান কাছীরান ত্ববইয়েবাম মুবা-রকান ফীহ’ (হে আমাদের প্রতিপালক! তোমার জন্যই যাবতীয় প্রশংসা, যা অগণিত, পবিত্র ও বরকতময়) কৃওমার জন্য অন্য দো‘আও রয়েছে। (৬) সিজদা : কৃওমার দো‘আ পাঠ শেষে “আল্ল-হু আকবার’ বলে প্রথমে দু'হাত ও পরে দু'হীটু মাটিতে রেখে সিজদায় যাবে। এ সময় দু’হাত চেহারার দু’পাশে কাধ বা কান বরাবর মাটিতে স্বাভাবিকভাবে ক্ৰবিবলামুখী করে রাখবে কনুই উঁচু ও বগল ফাকা থাকবে । হাঁটুতে বা মাটিতে কনুই রাখবে না । সিজদা লম্বা হবে ও পিঠ সোজা থাকবে যেন নীচ দিয়ে একটি বকরীর বাচ্চা যাওয়ার মত ফাকা থাকে । সিজদায় গিয়ে নিম্নোক্ত দো‘আ পাঠ করবে ।- সিজদার দো‘আ : “সুবহা-না রবিবয়াল আলা’ (মহাপবিত্র আমার প্রতিপালক যিনি সর্বোচচ) কমপক্ষে ৩ বার পড়বে রুকু ও সিজদার অন্য দো‘আও রয়েছে। সিজদা থেকে উঠে বাম পায়ের পাতার উপরে বসবে ও ডান পায়ের পাতা খাড়া ও আঙ্গুলগুলি ক্বববলামুখী রাখবে ৷ এ সময় স্থিরভাবে বসে নিয়্নের দো‘আ পাঠ করবে ৷- www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।