আরবী কায়িদা (১ম ভাগ)
/ ৩৩
📝 লেখা 📖 পিডিএফ

২৫ আরবী ক্বীয়েদা 25 করা হয় এবং গায়ের মাতলু অর্থ যা তেলাওয়াত করা হয় না। আল্লাহ্র অহি অভ্রান্ত সত্যের চূড়ান্ত উৎস । যা মেনে চলা মুমিন বান্দার জন্য অপরিহার্য এবং অমান্য করা নিষিদ্ধ । ৬. নুযুলে কুরআন : রামাযান মাসের ক্ৃদর রাত্রিতে মক্কার হেরা গুহায় হযরত মুহাম্মাদ (ছাঃ)- VDE AS RELATE SEA 55 IE UN GE SE GY lB SILOS (১) পড় তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। (২) সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড হ’তে। (৩) পড়। আর তোমার পালনকর্তা বড়ই দয়ালু । (8) যিনি কলমের মাধ্যমে শিক্ষা দান করেছেন। (৫) শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানতো না’ (‘আলাক্‌ ৯৬/১-৫)। মানব জাতির প্রতি কুরআনের সর্বপ্রথম আহ্বান হ’ল পড় আল্লাহ্র নামে। এতে জানিয়ে দেওয়া হ’ল যে, পড়া ও লেখার মাধ্যমে শিক্ষা ও জ্ঞান অর্জন করা হয়। আর প্রকৃত শিক্ষা হ’ল সেটাই যা খালেক্‌ৃ-এর জ্ঞান দান করার সাথে সাথে ‘আলাব্ব-এর চাহিদা পূরণ করে। অর্থাৎ নৈতিক ও বৈষয়িক জ্ঞানের সমন্বিত শিক্ষা ব্যবস্থাই হ’ল পূণঙ্গি শিক্ষা ব্যবস্থা । ৭. ইসলামের পরিচয় : শেষনবী মুহাম্মাদ (ছল্লান্ল-হ ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর মাধ্যমে মানবজাতির জন্য প্রেরিত আল্লাহ্র মনোনীত একমাত্র দ্বীন হ’ল ইসলাম ।* যা যথাযথভাবে মেনে চলার মধ্যেই মানুষের ইহকালে শান্তি ও পরকালে মুক্তি নির্ভর করে (বাক্বারাহ ২/২০৮)। ৮. ইসলামের স্তম্ভ ৫টি : (১) এই মর্মে সাক্ষ্য প্রদান করা যে, ‘আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং মুহাম্মাদ (ছল্লান্ল-হ ‘আলাইহি ওয়া সাল্লাম) তীর বান্দা ও রাসূল’ (২) ছালাত কায়েম করা (৩) যাকাত আদায় করা (৪) হজ্জ পালন করা (৫) রামাযানের ছিয়াম পালন করা’ ৷* ৯. চারজন শ্রেষ্ঠ রাসূল ও তীদের প্রাপ্ত কিতাব সমূহের নাম : (১) মূসা (“আলাইহিস সালাম), (২) দাউদ (আঃ), (৩) ঈসা (আঃ) ও (8) মুহাম্মাদ (ছল্লাল্ল-হু ‘আলাইহি ওয়া সাল্লাম) ৷ তাদের প্রাপ্ত কিতাব সমূহের নাম যথাক্রমে : তওরাত, যবুর, ইনজীল ও কুরআন । প্রথম তিনটি কিতাব বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু ‘কুরআন’ ক্ন্য়ামত পর্যন্ত অবিকৃত অবস্থায় থাকবে। কারণ আল্লাহ নিজেই এর হেফাযতের দায়িত্ব নিয়েছেন (হিজর ১৫/৯) । ১০. জান্নাত ও জাহান্নামের পরিচয় : জান্নাত হ’ল আখেরাতে শান্তির বাগিচা এবং জাহান্নাম হ’ল শাস্তির অগ্নিকুণ্ড । মানুষের মৃত্যুর পর তার কর্মফল অনুযায়ী পরকালে সে জান্নাতী হবে অথবা জাহান্নামী হবে। জান্নাতে সে চিরকাল সুখ ভোগ করবে এবং জাহান্নামে সে চিরকাল শাস্তি ভোগ করবে । আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদৌসের অধিকারী করুন- আমীন! ৭. আলে ইমরান ৩/১৯ । ৮. বুখারী হা/৮; মুসলিম হা/১৬; মিশকাত হা/৪। www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ২৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।