২৪ আরবী ব্বরায়েদা 24 (আ-মানতু বিল্লা-হি ওয়া মালা-ইকাতিহী ওয়া কুতুবিহী ওয়া র্সুলিহী ওয়াল ইয়াওমিল আ- খিরি ওয়াল কৃদরি খয়রিহি ওয়া শাররিহী মিনাল্লা-হি তাআলা’) । অর্থ : আমি বিশ্বাস স্থাপন করলাম (১) আল্লাহ্র উপরে (২) তার ফেরেশতাগণের উপরে (৩) তার প্রেরিত কিতাব সমূহের উপরে (8) তার রাসূলগণের উপরে (৫) ক্ৰ্য়ামত দিবসের উপরে এবং (৬) আল্লাহ্র পক্ষ হ’তে নির্ধারিত তাবক্ব্দীরের ভাল-মন্দের উপরে’ ৷* অত্র ছয়টি স্ত স্ভের কোন একটির উপর বিশ্বাস স্থাপন না করলে কেউ মুমিন হ’তে পারবে না। ৩. আল্লাহ্র পরিচয় : আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা । তিনি জীবন ও মৃত্যু দাতা । তিনি এক ও অদ্বিতীয় । তার কোন শরীক নেই । তার নিজস্ব আকার আছে। কিন্তু তা কারু সাথে তুলনীয় নয়। তিনি সবকিছু শোনেন ও দেখেন (শুরা ১১) । তিনি নিরাকার বা শূন্যসত্তা নন। তার সুন্দর সুন্দর নাম ও গুণাবলী রয়েছে। যা বান্দার নাম ও গুণাবলীর সাথে তুলনীয় নয়। তিনি সাত আসমানের উপরে আরশে সমুননীত ৷ কিন্তু তার জ্ঞান ও শক্তি সর্বত্র বিরাজিত। আসমান-যমীন ও এর মধ্যকার সবকিছু তিনি সৃষ্টি করেছেন এবং এগুলিকে মানুষের সেবায় নিয়োজিত করেছেন। 8. হযরত মুহাম্মাদ (হল্লাল্ল-হ “আলাইহে ওয়া সাল্লাম) এর পরিচয় : (ক) আমাদের নবীর নাম মুহাম্মাদ । অপর নাম আহমাদ ৷ জন্ম মক্কায় । মৃত্যু মদীনায় । পিতার নাম আব্দুল্লাহ । মাতার নাম আমেনা । দাদার নাম আব্দুল মুত্বালিব। দাদীর নাম ফাতেমা । নানার নাম ওয়াহাব নানীর নাম বার্রাহ। চাচার নাম আবু তালিব। তিনি ছিলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল ৷ তার পূর্বে সকল নবী ছিলেন গোত্রীয় নবী । কিন্তু তিনি ছিলেন বিশ্বনবী । তারপরে আর কোন নবী নেই । তার উপরে ঈমান না আনলে এবং তার আনীত ইসলামের অনুসরণ না করলে জিন ও ইনসানের কেউ জান্নাতে প্রবেশ করবে না । তিনি মানুষ নবী ছিলেন। নূরের নবী নন। (খ) দরূদ : আমাদের প্রিয়নবীর নাম বললে বা শুনলে সংক্ষিপ্ত দরদ পড়তে হয়- ছল্লাল্ল-হ “আলাইহে ওয়া সাল্লাম (আল্লাহ তার উপরে অনুগ্রহ ও শান্তি বর্ষণ করুন!) । ৫. কুরআন ও হাদীছ : শেষনবী হযরত মুহাম্মাদ (ছল্লাল্ল-হ ‘আলাইহে ওয়া সাল্লাম)-এর উপর আল্লাহ প্রেরিত সর্বশেষ কিতাবের নাম ‘আল-কুরআন’ । আর রাসূলুল্লাহ (ছাঃ)-এর বাণী, কর্ম ও সম্মতির নাম ‘হাদীছ’ তিনি আল্লাহ্র অহি ব্যতীত কোন কথা বলতেন না’ (নাজম ৫৩/৩-৪) ৷ কুরআন ও হাদীছ দু’টিই আল্লাহ্র অহি (ক্বয়ামাহ ৭৫/১৬-১৯)। কুরআনকে ‘অহিয়ে মাতলু’ এবং হাদীছকে ‘অহিয়ে গায়ের মাতলু’ বলা হয়। ‘মাতলু’ অর্থ যা তেলাওয়াত ৬. মুসলিম হা/৮, মিশকাত হা/২ ৷ www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।