তাগুতের কারাগারে বন্দী মুজাহিদদের কাছে লেখা শাইখুল হাদিস মুফতি আবু ইমরান হাফিজাহুল্লাহর দরদমাখা চিঠি দ্বীনের বিজয় যেভাবে আসবে…
/ 7
📝 Text 📖 PDF

আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েই দুনিয়া আখেরাতের ইমামতি পেয়েছেন। ইবরাহীম পরীক্ষার ঝুকি নেয়ার পর আল্লাহ তায়ালা তার জন্য পরীক্ষা শুধু সহজই করে দেননি বরং সেটি তার জন্য মধুরও হয়ে উঠেছিল, আগুনের বাহ্যিক রূপ ঠিক থাকলেও সেটিকে তিনি প্রশান্তিময় শীতল পেয়েছেন, অতঃপর আল্লাহ তায়ালা বলেছেন, ওয়াকাযালিকা নাজযিল মুহসিনীন - এই ভাবেই আমি সৎকর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি । আল্লাহ তায়ালা তাঁর সেই নিয়ম পরিবর্তন করেন নি, আল্লাহর পরীক্ষার আগুন শুধু বাহ্যিকভাবে আগুনের রূপে কিন্তু ভিতরে প্রশান্তির জান্নাত, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহী জান্নাতান, যারা আপন রবের সামনে দাড়ানোর ভয় করে (চলে) তাদের জন্য রয়েছে দুটি জান্নাত । এই আয়াতের এক তাফসীর হলো, আল্লাহর হুকুম যথাযথ পালনের কষ্টের মধ্যে দুনিয়ায় একটি জান্নাতের মধুরতা রয়েছে। দেখুন বিলাল রাঃ এই মধুরতার স্বাদে “আহাদ আহাদ” বলেছেন, মৃত্যুর কষ্ট তাদের শরীরের উপর আপতিত হলেও শহীদেরা কষ্ট অনুভব করেনা কারণ তাদের আত্মা আল্লাহর সানিধ্যলাভে ধন্য হয়। এই কারণেই যার ঈমানি হালত, আমলি অবস্থান যত মযবুত সে এসব পরীক্ষায় তত স্বাচ্ছ্যন্দবোধ করে থাকে, যেন জান্নাতের স্বাদ পেতে থাকে, যার ফলে শত নির্যাতনের পরেও তাদেরকে জান্নাত থেকে বের করা যায়না । নিজ আদর্শ থেকে তাদের বিচ্ছিন্ন করা যায় না, আর যদি কিছু কষ্ট অনুভূত হয় তবে সেটি নিজেদের গুনাহের কারণে গুনাহ ধুয়ে সাফ হয়ে যাওয়ার পর মুমিনের উপর যে কষ্ট আসে সেটিতে সে স্বাদ আর স্বাদই পেতে থাকে, আর তখন সে কষ্টসমূহ দ্বারা তাঁর মর্যাদা বৃদ্ধি পেতে থাকে৷ এই ধারায় সর্বোচ্চ মর্যাদার জন্য “রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পথে এমন কষ্ট দেয়া হয়েছে যা আর কাউকে দেয়া হয়নি৷” (বুখারি) এই সুন্নতের অনুশীলন ছাড়া দুনিয়ার জীবন কেটে গেলে বাস্তবেই হাশরের দিনে অনেক আক্ষেপ করতে হবে। যাদেরকে আল্লাহ তায়ালা অধিক ভালোবেসে আপন নবীর সেই সুন্নতের পথে পরিচালিত করছেন তাদের বিচলিত হবার কিছু নেই, এই সিয়াহাহ/প্রিয়ের গলিতে পাগলপারা হয়ে ঘোরা ফেরা, যেখানে আপনজন দেখে দেখে মুচকি হাসছে, তা কতো যে মধুর মহব্বতের - অনুভূতিশূন্য/দের উপলব্ধিতে না আসলে কি হবে, আল্লাহর ভালোবাসায় ধন্যরা ঠিকই এই সম্পদের মূল্য বুঝেন। কবি বলেন- আমি লায়লার বাড়ির পাশ দিয়ে যাহ, এখানে সেখানে ঢু মারি, এই দেয়ালে সেই দেয়ালে চুমু খাই । দেয়ালের মহব্বত আমাকে পাগল করেনি কিন্তু এগুলো যার ছোয়া ধন্য তার মহব্বত আমাকে পাগল করেছে । —___\_\_\_\_\___{*F -— ooo

— Page 6 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.