শব্দে শব্দে আল কুরআন ১ম খণ্ড
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

ও বাহ্যিক বিপদ-মসীবতের মোকাবিলায় সৎপথে দৃঢ় থেকে সামনে অগ্রসর হতে থাকে। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলার ইরশাদের অর্থ হলো ‘সবর’-এর মতো চারিত্রিক গুণ তোমরা নিজেদের অন্তরে লালন করো এবং একে বাইরের শক্তি যোগানোর জন্য ‘সালাতের’ অনুশীলন করো । ৬৪. অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর অনুগত না হয় এবং আখিরাতে যার বিশ্বাস নেই, তার জন্য ‘সালাত’ তথা নামাযের যথার্থ অনুশীলন এমন মসীবত, যা সে কখনো মেনে নিতে পারে না। অপরদিকে যে ব্যক্তি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ তাআলার নিকট আনুগত্যের মস্তক অবনত করে দিয়েছে এবং এ উপলব্ধি যার রয়েছে যে, মৃত্যুর পর তাকে আল্লাহর সামনে হাজির হতে হবে তার জন্য নামায আদায় করা নয়, বরং নামায পরিত্যাগ করাই মসীবত মনে হবে। ৫ম রুকৃ’ (৪০-৪৬ আয়াত)-এর শিক্ষা ১1। সদা-সবৰ্দা আল্লাহর দেয়া নিয়ামতসমূহের কথা অন্তরে জাগরু্ক রাখতে হবে । তাহলে দীনের পথে চলা সহজ হয়ে যাবে। ২ জাতি-ধর্ম-বণ নিবিশেষে সকল মানুষের নিকটই দীনের দাওয়াত পৌছাতে হবে । বিশেষ করে যেসব মানুষের মধ্যে মানবিক ঙণাবলী পরিলক্ষিত হবে তাদেরকেই দীনী দাওয়াতের জন্য বাছাই করতে হবে । ৩। দীনের পথে চললে মৃত্যু পরবর্তী জীবনে আল্লাহ তাআলা অবশ্যই তার প্রতিদান দিবেন-এ বিশ্বাসের উপর দৃঢ় থাকতে হবে । ৪ দীনী দাওয়াতের কাজে ‘সবর’ এবং “সালাত'-এর মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে । ৫ । পাখিব লাভের বিনিময়ে দীনকে পরিত্যাগ করা যাবে না । সবর্দা দীনকেই প্রাধান্য দিতে হবে ; এতে পাথিব যতো বড় ক্ষতিই হোক না কেন। ৬। ‘সালাত’ ও ‘যাকাত’ সবর্কালীন ও সাবর্জনীন বিধান । কোনো অবস্থাতেই এ বিধান দুটোর অন্যথা করা যাবে না । যে সমাজে এ দৃটো বিধান যথাঘর্ভাবে প্রতিষ্ঠিত থাকবে সে সমাজে অবশ্যই শাও প্রতিষ্ঠিত হবে। ৭। সালাত ও যাকাত আদায় করতে হবে সন্মিলিতভাবেই । ব্যক্তিগতভাবে আদায় করলে তা যথাথর্ভাবে আদায় হয়েছে বলা যাবে না ; আর তা থেকে যে পািব কল্যাণ পাওয়ার কথা তা পাওয়া যাবে না। ৮। সৎকাজ নিজেরা করতে হবে এবং অন্যকেও সৎকাজে উদ্নব্ব করতে হবে । নিজে না করে অন্যকে করতে বললে তাতে কোনো সুফল আসবে না। amarboi.org পারা £ ১ www.i-onlinemedia.net

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।