1" হযরত ইবনে আব্বাস (রা)-এর বর্ণনা-রাসূলুল্লাহ (স) বলেন, আল্লাহ তাআলা এঁ এ দুটি আয়াত জান্নাতের ভাণ্ডার থেকে অবতীর্ণ করেছেন, জগত সৃষ্টির দুই হাজার বছর | পূর্বে পরম দয়ালু আল্লাহ তাআলা নিজ হাতে তা লিপিবদ্ধ করেছেন। এশার নামাযের পর এ দুটি আয়াত পাঠ করলে তা তাহাজ্জুদ নামাযের স্থলাভিষিক্ত হয়ে যায়। হাদীস গ্রন্থ মুস্তাদরাক ও বায়হাকীর রাওয়ায়েতে রাসূলুল্লাহ (স) বলেন, আল্লাহ তাআলা এ দুটি আয়াত দ্বারা সূরা বাকারা সমাপ্ত করেছেন, আরশের নিম্নস্থিত বিশেষ | ভাণ্ডার থেকে এ দুটি আয়াত আমাকে দান করা হয়েছে। তোমরা বিশেষভাবে এ দুটি আয়াত শিক্ষা করো এবং নিজেদের স্ত্রী সম্তান-সম্ততিকে শিক্ষা দাও । | এ কারণেই হযরত ওমর ফারুক ও আলী মর্তুজা (রা) বলেন, আমাদের মতো যার সামান্য বুদ্ধিজ্ঞান আছে, সে যেন এ দুটি আয়াত পাঠ করা ছাড়া নিন্দা না যায়। জামে’ তিরমিযি শরীফে একটি হাদীস রয়েছে, রাসূলুল্লাহ (স) বলেছেন ঃ আল্লাহ | তাআলা আকাশ ও পৃথিবী সৃষ্টি করার দুই হাজার বছর পূর্বে একটি কিতাব লিখেছেন, যার মধ্যে দুটি আয়াত অবতীর্ণ করে সূরা বাকারা শেষ করেন। যেই বাড়ীতে তিন | রাত পর্যন্ত এ আয়াত দুটি পাঠ করা হবে শয়তান সেই বাড়ীর নিকটেও যেতে পারবে না। ৪০ রুকু’ (আয়াত ২৮৪-২৮৬)_এর শিক্ষা ১1 সবৰ্জ্জানী, স্বদষ্টা, সবর্ম্া ও সবর্শক্তিযান আল্লাহ্র আসমান-যমীনের আওতার বাইরে যেহেতু যাওয়ার কোনো উপায় মানুষের নেই, অতএব তাকে ক্রেচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক তাঁর সামনে আনুগত্যের শির নত করতেই হবে । আর এটাই বুদ্ধিমানের কাজ । ২1 এত্যেক মানুষকে ব্যক্তিগতভাবে আল্লাহ্র দরবারে জবাবদিহি করতে হবে। ৩ । যেহেতু বান্দার কোনো কাজই আল্লাহ্র জ্ঞানের বাইরে হতে পারে না, তাই তাঁর নিকট জবাবদিহি থেকে বাঁচারও কোনো উপায় নেই । অতএব জবাবদিহি করার থড়ুতি মৃত্যুর পূর্বেই নিতে হবে। ৪। ঈমানের পাঁচটি মৌলিক বিষয় হলো, (ক) আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা, (খ) ফেরেশতাদের এতি ঈমান আনা, (গ) আসমানী কিতাবসমূহের প্রতি ঈমান আনা, (ঘ) সকল নবী- রাসূলের প্রতি ঈমান আনা এবং (ঙ) মৃত্যুর পর পুনরন্থান ও বিচার দিবসের প্রতি ঈমান আনা । ৫ উপরোক্ত বিষয়সমূহ যথাযথভাবে সম্পাদন করার জন্য ২৮৬নং আয়াতে আল্লাহ তাআলা কর্তৃক শেখানো ভাষায় গ্রাথর্না করতে হবে । o an an . £৩ Wwww.i-onlinemedia.net amarboi.org
— পৃষ্ঠা ৩২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।