শব্দে শব্দে আল কুরআন সূরা আল বাকারা র্পিবনিয়োগকৃত মূলধনের লভ্যাংশ বৈধ হলে প্রদত্ত ঝণের উপর প্রাপ্ত অর্থ কেন অবৈধঁঘূ] হবে ? আজকালকার সুদখোরেরাও এ ধরনের কথাই বলে । তাদের মতে এক ব্যক্তি যে | অর্থ দ্বারা নিজে উপকৃত হতে পারে, সেই অর্থ সে অন্যকে প্রদান করে, সেই ব্যক্তিও এ অর্থ দ্বারা উপকৃতই হয়ে থাকে। অতএব ঝণদাতার অর্থ দ্বারা ঝণগ্রহীতা যে ‘উপকার পেয়ে থাকে তার একটা অংশ ঝণদাতাকে দিলে তা ঝণদাতার জন্য অবৈধ ' হওয়ার কি কারণ থাকতে পারে ? কিন্তু এ লোকগুলো একথা ভেবে দেখে না যে, পৃথিবীতে যতো ধরনের কারবার রয়েছে, তা ব্যবসা, শিল্প, কারিগরী ও কৃষি যা-ই হোক না কেন এবং মানুষ সেখানে শুধু শ্রম নিয়োজিত করুক বা শ্রম ও অর্থ উভয়ই বিনিয়োগ করুক, সেখানে এমন একটি কারবারও নেই যেখানে মানুষকে ক্ষতির ঝুঁকি (Rik) নিতে না হয়। আর সেখানে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ লাভ হিসেবে অর্জিত হবারও কোনো নিশ্চয়তা নেই । সুতরাং পুরো ব্যবসা জগতে একজন খণদাতা পুঁজির মালিকই বা কেন কোনো প্রকার ক্ষতির ঝুঁকি বহন না' করে একটি নির্দিষ্ট হারে নিশ্চিত লাভ পাওয়ার অধিকারী হবে ? অলাভজনক উদ্দেশ্যে খণের ব্যাপারটি না হয় কিছুক্ষণের জন্য বাদ-ই দিন এবং সুদের হারের বিষয়টিও না হয় আপাতত স্থগিত রাখুন ; লাভজনক ও উৎপাদনশীল ঝণের কথাই ধরা যাক এরং এ ঝণের হারও ধরা যাক নিতান্ত কম৷ প্রশ্ব হলো, এক ব্যক্তি নিজের কারবারে সময়, শ্রম, যোগ্যতা ও পুঁজি খাটিয়ে চলছে এবং যাদের চেষ্টা-সাধনার উপর এ কারবার ফলপ্রসূ হওয়া নির্ভর করছে, তাদের জন্য একটি নির্দিষ্ট লাভের কোনোই নিশ্চয়তা নেই ; বরং ঝুঁকির সম্পূর্ণটাই তাদের মাথার উপর রয়েছে ; কিন্তু যে ব্যক্তি শুধু নিজের অর্থ তাকে দিয়ে রেখেছে সে নিরাপদে একটি নির্দিষ্ট হারে লাভ গুণতে থাকবে-_এটা কোন্ বুদ্ধিসংগত ও কোন্ যুক্তিসংগত কথা ? ন্যায়নীতি, ইনসাফ ও অর্থনীতির কোন্ মানদণ্ডের বিচারে এটাকে সঠিক বলা যেতে পারে যে, এক ব্যক্তি কোনো কারখানার মালিককে বিশ বছরের জন্য একটি নির্দিষ্ট অংকের খণ দিলো এবং আজই এটা নির্ধারণ করে নিলো যে, আগামী বিশটি বছর বার্ষিক শতকরা ১২ টাকা হারে লাভ পাওয়ার সে অধিকারী । অথচ সেই কারখানার যে পণ্য তৈরি হবে সে ব্যাপারে কেউই বলতে পারে না যে, বাজারে উক্ত পণ্যের মূল্যে আগামী বিশ বছর কি পরিমাণ উর্ধ ও | নিমগতি দেখা দিতে পারে। এটাকে কিভাবে সঠিক বলে মেনে নেয়া যেতে পারে যে, একটি জাতির সর্বস্তরের লোক যুদ্ধ-বিগ্রহ, বিপদ-আপদ, ক্ষয়ক্ষতি ও ত্যাগ-তিতিক্ষা বরদাস্ত করবে, আর জাতির শুধুমাত্র একটি গোষ্ঠী ঝণদাতা পুঁজিপতি এমন হবে যারা তাদের জ্ঞাতিকে প্রদত্ত যুদ্ধ ঝণের সুদ শত শত বছর পর্যন্ত উসূল করতে থাকবে ? ৩৭৩. ব্যবসা ও সুদের মধ্যে এমন নীতিগত পার্থক্য রয়েছে যার জন্য এতদুভয়ের অর্থনৈতিক ও নৈতিক মর্যাদায় সামঞ্জস্য থাকতে পারে না। এ পার্থক্যসমূহ নিম্নরূপ ৫ এক $ ব্যবসার ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতার মধ্যে সমতার ভিত্তিতে লাভের বিনিময় হয়। কেননা ক্রেতা বিক্রেতার নিকট থেকে পণ্যটি ক্রয় করে লাভের মালিক হয়। আর বিক্রেতা ক্রেতার জন্য পণ্যটির যোগান দিয়ে স্বীয় যে শ্রম, বুদ্ধি ও সময় ব্যয় করে তার মূল্য গহণ করে। অপরপক্ষে সুদী লেনদেন লাভের বিনিময় সমতার ভিত্তিতে হয় না। সুদ গ্রহণকারী অর্থের একটি নির্দিষ্ট পরিমাণ নিয়ে নেয় যা তার জন্য নিশ্চিতভাবে লাভজনক । কিন্তু সুদদাতা শুধুমাত্র ‘সময়ের অবকাশ’ পায়, যার লাভজনক হওয়া ls C= amarboi.org গারা $৩ Wwww.i-onlinemedia.net
— পৃষ্ঠা ৩০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।