শব্দে শব্দে আল কুরআন ১ম খণ্ড
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

AE rs = i ৩৪৬. অর্থাৎ এ বিবাদের কারণ ছিল-_ইবরাহীম (আ) কাকে নিজের প্রতিপালক হিসেবে মানেন। আর এ বিবাদের সূত্রপাত এজন্য হয়েছে যে, নমরূদকে আল্লাহ তাআলা শাসন কর্তৃত্বদান করেছিলেন। এখানে উল্লেখিত বাক্য দুটোতে ঝগড়ার যে ধরন-প্রকৃতির প্রতি ইংগিত করা হয়েছে, তা বুঝার জন্য নিম্নোক্ত মূল বিষয়গুলো দৃষ্টির সামনে থাকা প্রয়োজন £$ | এক $ অতি প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত সমগ্র মুশরিক সমাজের সাধারণ বৈশিষ্ট্য এই ছিল যে, তারা আল্লাহ তাআলাকে ‘রব্বুল আরবাব’ তথা সকল প্রতিপালকের প্রতিপালক ও সকল খোদার খোদা, পরমেশ্বর হিসেবে মানতো ; কিন্তু তাকেই একমাত্র প্রতিপালক, একমাত্র খোদা বা একমাত্র উপাস্য মানতো না। দুই $£ আন্পাহ তাআলার কর্তৃত্ব-সার্বভৌমত্বকে মুশরিকরা দুই ভাগে বিভক্ত করে ফেলেছে। এর একটি হলো আল্লাহ্র অতিপ্রাকৃতিক তথা Super natural ক্ষমতা- কর্তৃত্ব, যার কর্তৃত্ব কার্যকারণ পরম্পরার উপর প্রতিষ্ঠিত । মুশরিকরা নিজেদের প্রয়োজন পূরণ ও সংকট উত্তরণের জন্য এই পক্ষপুটে আশ্রয় নিয়ে থাকে। এ ক্ষেত্রে তারা আল্লাহ তাআলার সাথে পুন্যাত্মা, ফেরেশতা, জ্বিন, নক্ষত্র এবং অন্যান্য অগণিত সত্তাকে শরীক করে। তাদের নিকট প্রার্থনা করে। তাদের সামনেই আচার-অনুষ্ঠান, পূজা-পার্বণ সম্পাদন করে। তাদের আস্তানায় নজর-নেয়াজ পেশ করে। আর তার অপরটি হলো, তামাদ্দুনিক ও রাজনৈতিক বিষয়ের ক্ষমতা কর্তৃত্ব । জীবন বিধান নির্ধারণ ও নির্দেশের আনুগত্য লাভের অধিকার এ ধরনের ক্ষমতা কর্তৃত্বের || অধীনে থাকে পার্থিব যাবতীয় বিষয়াবলী সম্পর্কে নির্দেশ জারী করার পূর্ণ এখতিয়ার । এ দ্বিতীয় প্রকারের খোদায়ী কর্তৃত্বকে দুনিয়ার সকল মুশরিক আল্লাহ্র নিকট থেকে ছিনিয়ে নিয়ে অথবা তার সাথে রাজ-পরিবার, ধর্মীয় পুরোহিত এবং সমাজের পূর্বাপর | নেতাদের মধ্যে বণ্টন করে দিয়েছে। অধিকাংশ রাজ-পরিবার এ দৃষ্টিকোণ থেকে খথোদায়ীর দাবিদার হয়েছে। তাদের এ দাবিকে শক্তিশালী করার জন্য এরা নিজেদেরকে প্রথম অর্থে খোদায়ীর দাবিদারদের সন্তান বলে দাবি করেছে। এ ব্যাপারে ধর্মীয় সম্পৃদায়গুলো চক্রান্তে অংশগ্রহণ করেছে। তিন $ নমরূদের খোদায়ী দাবিও উপরোল্লিখিত দ্বিতীয় প্রকারের অন্তর্ভুক্ত ছিল। সে আল্লাহর অস্তিত্বের অস্বীকারকারী ছিলো না। সে তো এমন দাবি করেনি যে, আসমান- যমীনের সৃষ্টিকর্তা ও বিশ্ব ব্যবস্থাপক সে। তার বক্তব্য এও ছিলো না যে, বিশ্বের | যাবতীয় কার্যকারণ পরম্পরার উপর তার কর্তৃত্ব রয়েছে। বরং তার দাবি ছিল__ইরাক রাজ্য ও তার অধিবাসীদের একমাত্র অধিপতি ও শাসক আমি, আমার মুখের কথাই আইন, আমার উপর এমন কারো ক্ষমতা কর্তৃত্ব নেই, যার সামনে আমাকে জবাবদিহি করতে হবে। ইরাকের এমন প্রত্যেক বাসিন্দাই দেশদ্রোহী ও গাদ্দার বলে বিবেচিত হবে, যে এ দৃষ্টিকোণ থেকে আমাকে ‘রব’ মেনে না নিবে অথবা আমাকে ছাড়া অন্য ৷ কাউকে রব মানবে । a amarboi.org গরা 8৪৩ Wwww.i-onlinemedia.net

— পৃষ্ঠা ২৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।