শব্দে শব্দে আল কুরআন ১ম খণ্ড
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

শব্দে শব্দে আল কুরআন সূরা আল বাকারা প্রত্যহ ফরয নামাযের পর আয়াতুল কুরসী নিয়মিত পাঠ করে, তার জন্য জান্নাতে প্রবেশের পথ একমাত্র মৃত্যু ছাড়া অন্য কোনো অন্তরায় থাকে না, অর্থাৎ মৃত্যুর সাথে সাথেই সে জান্নাতের ফলাফল আরাম-আয়েশ ভোগ করতে শুরু করবে। এ আয়াতে মহান পরওয়াদেগার আল্লাহ জাল্লা-শা-নুহুর একক অস্তিত্ব, তাওহীদ ও গুণাবলীর বর্ণনা এক অত্যাশ্চর্য ও অনুপম ভঙ্গিতে দেয়া হয়েছে। যাতে আল্লাহর অস্তিত্বান হওয়া, জীবিত হওয়া, শ্রবণকারী হওয়া, দর্শক হওয়া, বাকশক্তি সম্পন্ন হওয়া, আল্লাহর সত্তার অপরিহার্যতা, তার অসীম-অনস্তকাল পর্যন্ত থাকা, সমগ্র বিশ্বের || ল্ৰষ্টা ও উদ্ভাবক হওয়া, যাবতীয় ক্রিয়া-প্রতিক্রিয়ার প্রভাব থেকে মুক্ত হওয়া, সমগ্র || বিশ্বের একচ্ছত্র অধিপতি হওয়া, এমন শ্রেষ্ঠত্ব ও মহত্বের অধিকারী হওয়া, যাতে তাঁর . অনুমতি ছাড়া কেউ কোনো কথা বলতে না পারা, এমন পরিপূর্ণ ক্ষমতার অধিকারী হওয়া, যাতে সমগ্র বিশ্ব গু তার যাবতীয় বস্তুকে সৃষ্টি করা এবং সেগুলোর রক্ষণাবেক্ষণ | | এবং তাদের শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে তাকে কোনো ক্লান্তি বা পরিশ্রান্তির সম্মুখীন হতে হয় না এবং এমন ব্যাপক জ্ঞানের অধিকারী হওয়া কোনো প্রকাশ্য কিংবা গোপন বস্তু কিংবা কোনো অণু-পরমাণু বিন্দু-বিসর্গও যাতে বাদ পড়তে পারে না, এটাই সংক্ষিপ্ত বিষয়বস্তু -(মা‘আরেফুল কুরআন, ১ম খণ্ড, পৃষ্ঠা-৬৭৬) এখানে প্রশ্ন উত্থাপিত হয় যে, এখানে কোন্‌ প্রসংগে আল্লাহ তাআলার মূল সত্তা ও গুণাবলীর. আলোচনা এসেছে ? বিষয়টি বুঝার জন্য ৩২ রুকু’ থেকে বক্তব্যের যে ধারা চলে আসছে, তার উপর দৃষ্টি ফেরানো প্রয়োজন প্রথমে মুসলমানদেরকে সত্য দ্বীন প্রতিষ্ঠা করার লক্ষ্য জান-মাল দিয়ে জিহাদ করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে এবং সেসব দুর্বলতা থেকে বেঁচে থাকতে তাকীদ করা হয়েছে, যেসব দুর্বলতার শিকার || হয়েছিল বনী ইসরাঈল । অতপর এ মূল সত্যটি বুঝানোর চেষ্টা করা হয়েছে যে, [ বিজয় ও সাফল্য জনশক্তি ও সাজ-সরঞ্জামের আধিক্যের উপর নির্ভরশীল নয় ; বরং || ঈমান, ধৈর্য, সংযম ও দৃঢ় সংকল্পের উপর নির্ভরশীল । অতপর জিহাদের মধ্যে আল্লাহ তাআলার যে হিকমত নিহিত রয়েছে তার প্রতি ইংগিত করা হয়েছে। অর্থাৎ পৃথিবীর যাবতীয় ব্যবস্থাপনা অক্ষুণ্ণ রাখার জন্য আল্লাহ তাআলা মানুষের একটি দলকে অপর দলের সাহায্যে প্রতিহত করতে থাকেন। আর যদি একটি দলই স্থায়ীভাবে কর্তৃত্বের আসনে অধিষ্ঠিত থাকতো তাহলে অন্যান্য মানুষের জীবন ধারণ কঠিন হয়ে পড়তো। অতপর সেই সন্দেহের নিরসন করা হয়েছে, যা সর্বদা অজ্ঞ লোকদের অন্তরে দানা বেঁধে থাকে। তাহলো-_আল্লাহ তাআলা মানুষের মধ্যকার মতভেদ, মতপার্থক্য ও ঝগড়া-বিবাদ মেটানোর জন্যই যদি নবী-রাসূল পাঠিয়ে থাকেন, তাহলে দেখা যায় নবী-রাসূলদের আগমনের পরও মতভেদ ও বিবাদ-বিসম্বাদ মেটে না। তাহলে (নাউযুবিল্লাহ) আল্লাহ কি এতই দুৰ্বল যে, তিনি এগুলো দূর করতে চেয়েও দূর করতে El ons উত্তরে বলা হয়েছে যে, বলপূর্বক মতভেদ-মতপার্থক্য দূর করা | amarboi.org রা £৩ Wwww.i-onlinemedia.net

— পৃষ্ঠা ২৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।