শব্দে শব্দে আল কুরআন ১ম খণ্ড
/ ৩২৬
📝 লেখা 📖 পিডিএফ

[সূরার প্রথম দিকের ১৫/১৬ রুকৃূ পর্যন্ত ধারাবাহিকভাবে ইয়াহুদীদের সমালোচনা ওথী| | তাদেরকে ইসলাম গ্রহণের দাওয়াতের বিষয়ই আলোচিত হয়েছে। দুই £ হিজরতের পূর্বে দীনী তাবলীগ এবং ইসলাম গ্রহণকারীদের ব্যক্তি পর্যায়ের শিক্ষা এবং চারিত্রিক সংশোধনের পর্যায় পর্যন্ত ইসলাম সীমাবদ্ধ ছিল ; কিন্তু হিজরতের পর ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠন, আর্থ-সামাজিক নিয়ম-নীতি, আইন- কানুন প্রতিষ্ঠা ইত্যাদি বিষয়ক আয়াতও অবতীর্ণ হচ্ছিল। এ সূরার শেষ দিকের ২৩টি রুক্‌'তে এ সম্পর্কিত আলোচনাই অধিক রয়েছে। তিন ঃ মক্কার কাফিরদের আয়ত্তাধীন এলাকাতেই ইসলাম-এর সূচনা হয়েছিল ; | যাচ্ছিল কোনো প্রকার দ্বন্দ্বে জড়িয়ে পড়ার সুযোগও তাদের ছিল না, আর আল্লাহর নির্দেশও ছিল না। কিন্তু যখনই মদীনায় হিজরত করে মুসলমানগণ একটি এক্যজোটে | পরিণত হলো, একটি রাষ্ট্রের রূপরেখা সুস্পষ্টর্ূপে দেখা দিল, মুসলমানদের অবস্থার পরিবর্তন হতে লাগলো, তখনই কাফিরদের পক্ষ থেকে মুসলমানদেরকে নির্মূল করার চেষ্টাও জোরদার হতে লাগল। এ বিশাল শক্তির সঙ্গে দ্বন্দ লিপ্ত হয়ে মুসলমানদের অস্তিত্ব রক্ষা করা সম্ভব ছিলো না, যদি না আল্লাহ তায়ালা মুসলমানদেরকে এ সূরার নিম্নোক্ত পীচটি বিষয়ে নির্দেশ দিতেন $ (ক) পূর্ণ শক্তি ও উদ্যম প্রয়োগে নিজেদের জীবনব্যবস্থার নিয়ম-নীতিক্রে প্রচার করে যতো বেশী সম্ভব লোককে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করা। (খ) বিরুদ্ধ কাফির শক্তির ভ্রান্তি ও ভরষ্টতা সম্পর্কে অকাট্য যুক্তি-প্রমাণ পেশ করে তাকে পরিত্যাজ্য প্রমাণ করা । (গ) নিরাশ্রয়, দরিদ্র ও প্রবাসী হওয়ায় মুসলমানগণ যে নিরাপত্তাহীন ও সংকটজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছিল তাতে ধৈর্য, ত্যাগ ও নিষ্ঠার মাধ্যমে পরিস্থিতির মোকাবিলা করা। (ঘ) ক্রমাগ্রসরমান এ দীনী দাওয়াতকে থামিয়ে দেয়া বা প্রতিবন্ধকতা সৃষ্টিকারী | বিরোধীদের শক্তি, জনবল, সাজ-সরঞ্জাম প্রভৃতির প্রতি কোনো প্রকার তোয়াক্কা না || করে তাদের মোকাবিলা করার জন্য সর্বদা প্রস্তুত থাকা । (ঙ) মুসলমানদের মনে এতটুকু শক্তি-সাহসের সঞ্চার করে দেয়া যে, যদি | পৌত্তলিক আরবগণ এ সত্য দীন তথা ইসলামী জীবনব্যবস্থাকে থুহণ না করে, || তাহলে তাদের জাহেলিয়াতের বিপর্যয়কর জীবনব্যবস্থাকে প্রয়োজনে শক্তি প্রয়োগে |! নিশ্চিহ্ন করে 'দিতে হবে। চার 8 দাওয়াতে ইসলামীর এ মাদানী পর্যায়েই মুনাফিক শ্রেণীর আত্মপ্রকাশ ঘটতে | লাগলো। অবশ্য মন্কাতেও মুনাফিকদের একটি শ্রেণীর আত্মপ্রকাশ ঘটেছিল। এ | | শ্রেণীর মুনাফিকরা ইসলামকে সত্য ও কল্যাণময় জীবন বিধান হিসেবে মানতো। | শ.শ. ক Néoi.org পারা ৪ ১ Wwww.i-onlinemedia.net

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।