সূরাটির নাম. ‘বাকারা’ এজন্য রাখা হয়েছে যে, এতে ‘বাকারা’ (গাভী) সংশ্লিষ্ট একটি ঘটনা উল্লেখিত আছে। কুরআন মাজীদের প্রায় প্রতিটি সূরাতেই অনেক সংখ্যক বিষয় আলোচিত হয়েছে। সকল বিষয়কে অন্তর্ভুক্ত করে সূরার শিরোনাম গ্রহণ করা সম্ভব নয় । এজন্য রাসূলুল্লাহ (স) আল্লাহর নির্দেশে সূরাগুলোর বিষয় ভিত্তিক শিরোনামের পরিবর্তে শুধুমাত্র পরিচিতির স্বার্থে বা চিহ্ন স্বরূপ নামকরণ করেছেন। এর | দ্বারা উদ্দেশ্য হলো-_এটা সেই সূরা যাতে ‘বাকারা’ তথা গাভীর উল্লেখ আছে। নাযিলের সময়-কাল | এ সূরার অধিকাংশই মহানবী (স)-এর মাদানী জীবনের প্রথম দিকে নাযিল হয়েছে। কিছু অংশ পরবর্তীকালে নাযিল হয়েছে। সূরার শেষের দিকের কিছু আয়াত হিজরতের পূর্বে মক্কায় নাযিল হয়েছে। বিষয়বস্তুর মিল থাকার কারণেই বিভিন্ন পর্যায়ে | নাযিলকৃত অংশসমূহকে একই সূরার অধীনে সন্নিবেশিত করা হয়েছে। নাযিলের উপলক্ষ এ সূরাটির তাৎপর্য অনুধাবন করার জন্য নাযিলের সময়কালীন সার্বিক অবস্থা | সম্পর্কে সম্যক ধারণা থাকা দরকার ৷ এক $ হিজরতের পূর্বে কুরআন মাজীদের নাযিলকৃত আয়াতসমূহে সম্বোধন করা হয়েছিল মুশরিক তথা মূর্তিপূজারীদেরকে এবং সেই আলোকেই আলোচনা অব্যাহত ছিল। কিন্তু হিজরত পরবর্তী পর্যায়ে মুসলমানদেরকে ইয়াহুদীদের মুখোমুখি হতে হয়েছে ইয়াহুদীরা হযরত মূসা (আ) কর্তৃক প্রচারিত ইসলাম থেকে বহু দূরে সরে গিয়েছিল। তারা তাওরাতের শিক্ষাকে ভুলে গিয়ে নিজেদের মনগড়া নিয়ম-নীতি অনুসরণ করেই চলছিল। তাদের মধ্যে সর্ব স্তরেই নানাবিধ বিকৃতি এসে গিয়েছিল। ‘তাদের সমাজ নেতা, ধর্মীয় নেতা, আম জনসাধারণ কেউই এ বিকৃতি থেকে নিরাপদ ছিলো না। যেহেতু সকল নবীর প্রচারিত জীবনব্যবস্থাই ছিল ইসলাম, সেহেতু মূসা (আ)-এর অনুসারী হিসেবে তারাও প্রথমত মুসলিম ছিল ; কিন্তু পরবর্তীতে নিজেদের মুসলিম না বলে ইয়াহুদী বলা শুরু করেছিল। অতপর রাসরন্াহ (স) যখন মদীনায় হজরত করে আল্মাহর নির্দেশে |, ইয়াহুদীদেরকে ইসলামের দাওয়াত দিলেন, তখন তারা বিরূপ প্রতিক্রিয়া দেখিয়েছিল। | | 5. amarboi.org পারা 8 ১ Wwww.i-onlinemedia.net
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।