EEE BELA 288 সূরা আল বাকারা FL Ce alt EEC Cg keke SEE, o Ba 1 eal ;”*২ আর যার উপর আপনি (এযাবত) ছিলেন __ তাকে আমি কিবলা এজন্য করেছিলাম ১ _আর ; ১% _হন; J+ -(4-০+J)) রাসূল; $০-(45+ )- তোমাদের জন্য; ১৫2 _সাক্ষী; , -আর ; ; (৬ + ১০ +U)-আমি করিনি; Ll -(4,5+41) কিবলা; =)! -তাকে ; 5 -আপনি ছিলেন (এ যাবত); ৫ £-যার উপর ; | আল্লাহ্র, কোনো দিককে একবার কিবলা নির্ধারণ করার অর্থ এ নয় যে, আল্লাহ সেদিকেই অবস্থান করেন। যাদেরকে আল্লাহ হিদায়াত দান করেছেন তারা এ ধরনের সংকীর্ণতার. অনেক উর্ধে । ১৮২. এখানে উশ্মতে মুহাম্মাদীর নেতৃত্বের ঘোষণা দেয়া হয়েছে। ‘এভাবে’ কথা দ্বারা. দুদিকেই ইংগিত করা হয়েছে। প্রথমতঃ আন্তাহ্র পথপ্রদর্শনের প্রতি__যার মাধ্যমে মুহাম্মদ (স)-এর অনুসারীগণ সত্যপথের সন্ধান পেয়েছেন এবং তাদেরকে ‘মধ্যপন্থী জাতি’ অভিধায় ভূষিত করা হয়েছে। দ্বিতীয়তঃ কিবলা পরিবর্তনের প্রতি যার মাধ্যমে বুঝানো হয়েছে যে, আল্লাহ তাআলা বনী ইসরাঈলকে বিশ্ব নেতৃত্বের পদ থেকে যথানিয়মে অপসারণ করে তদস্থলে উন্মতে মুহাম্মাদীকে বসিয়ে দিলেন। "উম্মাতান ওয়াসাতান’' তথা “মধ্যপন্থা জাতি’ দ্বারা এমন একটি মর্যাদাশীল ও উন্নত জাতি বুঝানো হয়েছে, যারা হবে সুবিচারক, ন্যায়নিষ্ঠ এবং ভারসাম্যপূর্ণ জাতি । পৃথিবীর জাতি গোষ্ঠীর মধ্যে প্রধান আসন লাভের মর্যাদায় অভিষিক্ত হবে। সততা ও সত্যতার ভিত্তিতে সকলের সাথে যাদের সম্পর্ক হবে সমান এবং কারো সাথেই তাদের অবৈধ ও পক্ষপাতদুষ্ট কোনো সম্পর্ক থাকবে না। অতপর বলা হয়েছে, তোমাদেরকে ‘মধ্যপন্থী জাতি' এজন্য বানানো হয়েছে, যাতে তোমরা দুনিয়ার মানুষের উপর সাক্ষী হও এবং রাসূলও তোমাদের উপর সাক্ষী হন। এর দ্বারা বুঝানো হয়েছে যে, আখিরাতে যখন পুরো মানব জাতিকে একই সাথে হিসাবের জন্য উপস্থিত করা হবে, সে সময় রাসূল তোমাদের দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে তোমাদের উপর সাক্ষ্য দিবেন যে, সঠিক চিন্তা, সৎকর্ম এবং সুবিচারের যে শিক্ষা সহকারে তাকে পাঠানো হয়েছে, তা তিনি তোমাদের নিকট যথাযথভাবে পৌছিয়ে দিয়েছেন এবং নিজে বাস্তবে করে দেখিয়ে দিয়েছেন। অতপর তোমাদেরকেও রাসূলের স্থলাভিষিক্ত হিসেবে পৃথিবীর মানুষের সামনে এ মর্মে সাক্ষ্য দিতে হবে যে, রাসূল তোমাদের নিকট যা পৌছে দিয়েছেন তা তোমরা যথাযথভাবে সাধারণ মানুষের নিকট পৌছে দিয়েছো । আর রাসূল কার্যকর করে যা দেখিয়ে দিয়েছেন, তোমরাও তা |, কার্যকর করে দেখানোর ব্যাপারে কোনোরূপ ক্রটি করোনি। amarboi.org পারা 8 Wwww.i-onlinemedia.net
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।