‘ফাতিহা’ শব্দের অর্থ ভূমিকা, উপক্রমণিকা, মুখবন্ধ ইত্যাদি। যেহেতু কুরআন মাজীদ এ সূরার মাধ্যমে শুরু করা হয়েছে। তাই সূরাটির নাম, ‘আল ফাতিহা’ বা ‘ফাতিহাতুল কিতাব’ রাখা হয়েছে। সূরাটির বেশ কিছু নাম রয়েছে, তন্মধ্যে প্রসিদ্ধ কয়েকটি হলো-(১) উম্মুল কুরআন, (২) আশ শাফিয়াহ, (৩) সাবয়ে মাসানী, (8) হামদ, (৫) তালীমুল মাসয়ালাহ, (৬) মুনাজাত, (৭) কুরআনে আধীম। নাখিলেব্ব সময়সক্চান্স নবুওয়াতের একেবারে প্রথম দিকেই সূরাটি নাযিল হয়েছে। নির্ভরযোগ্য বর্ণনা অনুসারে রাসূলুল্লাহ (স)-এর উপর পূর্ণাঙ্গ সূরা হিসেবে এটাই প্রথম নাযিল হয়েছে। এর পূর্বে বিক্ষিপ্ত কিছু আয়াত নাযিল হয়েছে যেগুলো সূরা ‘ইকরা' বা ‘আলাক’, সূরা মুয্যাম্মিল ও সূরা মুদ্দাসসির-এ সন্নিবেশিত হয়েছে। বিষয়বস্তু সূরা ফাতিহা মূলত একটি প্রার্থনা, যা আল্লাহ তাআলা তার সেসব বান্দাহদেরকে শিখিয়ে দিচ্ছেন যারা তার কিতাব অধ্যয়ন করতে যাচ্ছে। কিতাবের প্রারম্ভে সূরাটি | সংযুক্ত হওয়ার উদ্দেশ্য হলো-একথা বুঝানো যে, তোমরা যারা এ কিতাব অধ্যয়ন, করতে যাচ্ছো, এ কিতাব থেকে তোমরা যদি উপকৃত হতে চাও তাহলে সর্বপ্রথম এ প্রার্থনা করো। মানুষের জ্ঞান সীমিত । সে এ সীমিত জ্ঞান দ্বারা তার জন্য দুনিয়া ও আখেরাতে | সবচেয়ে কল্যাণকর বিষয় এবং মহান আল্লাহর নিকট তার চাওয়ার বিষয় স্থির করতে | সক্ষম নয়। তাই তিনি অত্যন্ত দয়াপরবশ হয়ে মানুষকে শিখিয়ে দিচ্ছেন যে, আমার নিকট তোমাদের চাওয়ার বিষয় এ একটিই, যা চাওয়ার পদ্ধতি ও ভাষা তোমাদেরকে এ সূরাটিতে শিখিয়ে দেয়া হচ্ছে। আর এটিই তোমাদের জন্য দুনিয়া ও আখেরাতে কল্যাণ বয়ে আনবে সূরা ফাতিহার মাধ্যমে মানুষ যখন তার জন্য কল্যাণকর | একমাত্র বিষয়টি আল্লাহর নিকট প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা সম্পূর্ণ কুরআন মাজীদ তার সামনে রেখে দিয়ে তার প্রার্থনার জবাব দেন যে, তোমরা আমার নিকট যে প্রার্থনা করেছো, তা এ কুরআন মাজীদেই রয়েছে। এ কুরআন মাজীদকে তোমরা যদি তোমাদের দুনিয়ার জীবনে পুরোপুরি বাস্তবায়ন করো, তাহলে এটা তোমাদের করবে সুখময় । এর দ্বারা এটা সুস্পষ্ট হয়ে যায় যে, সূরা ফাতিহা মহান আল্লাহর | |, নিকট বান্দাহর প্রার্থনা, আর পূর্ণাঙ্গ কুরআন মাজীদ তাঁর পক্ষ থেকে জবাব। amarboi.org পারা 8 ১ Wwww.i-onlinemedia.net
— পৃষ্ঠা ১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।