Contents (৮) ফজরের ছালাত শেষে বলবে, আল্লা-হম্মা ইয়্ী আস'’আলুকা ‘ইলমান নাফে'“আ, ওয়া “আমালাম মুতাকব্বালা, ওয়া রিঝকান তবইয়েবা’ (হে আল্লাহ! আমি তোমার নিকটে উপকারী ইলম, কবুলযোগ্য আমল ও পবিত্র রধী প্রার্থনা করছি) (ইবনু মাজাহ হা/৯২৫)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, প্রত্যেক ফরয ছালাত শেষে আয়াতুল কুরসী পাঠকারীর জান্নাতে প্রবেশ করার জন্য আর কোন বাধা থাকে না মৃত্যু ব্যতীত’ (নাসাঈ কুবরা হা/৯৯২৮, সিলসিলা ছহীহাহ হা/৯৭২) ৷ শয়নকালে পাঠ করলে সকাল পর্যন্ত তার হেফাযতের জন্য একজন ফেরেশতা পাহারায় নিযুক্ত থাকে । যাতে শয়তান তার নিকটবর্তী হ’তে না পারে’ (বুখারী হা/২৩১১)। (৯) ফজর ও মাগরিবের পর পঠিতব্য দো'আ : (ক) ‘বিসৃমিল্লা-হিল্লাযী লা-ইয়াযুর্রু মাআসমিহী শাইয়ুন ফিল্ আরৃযি অলা ফিসসামা-ই ওয়া হয়াস সামী‘উল ‘আলীম’ (আমি আল্লাহ্র নামে শুরু করছি, যার নামে শুরু করলে আসমান ও যমীনের কোন কিছুই কোনরূপ ক্ষতি সাধন করতে পারে না । তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ) । রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, যে ব্যক্তি উক্ত দো‘আ সকালে ও সন্ধ্যায় তিন বার করে পড়ে, কোন বালা- মুছীবত তাকে স্পর্শ করবে না’ (তিরিমিযী হা/৩৩৮৮) ৷ অন্য বর্ণনায় এসেছে, ‘সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত এবং সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত আকস্মিক কোন বিপদ তার উপরে আপতিত হবে না’(আবুদাউদ হা/৫০৮৮)। (খ) সুবহা-নাল্লা-হে ওয়া বেহামদিহী’ পড়বে (‘মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য । মহাপবিত্র আল্লাহ, যিনি মহান’) । যে ব্যক্তি দৈনিক ১০০ বার করে উক্ত দো‘আ পড়বে, তার সকল গোনাহ ঝরে যাবে। যদিও তা সাগরের ফেনা সমতুল্য হয়’ (বুখারী হা/৬৪০৫)। (১০) তওবার দো‘আ : আস্তাগফিরল্ল্লা-হাল্লাযী লা ইলা-হা ইল্লা হওয়াল হাইয়ুল কাইয়ুযু ওয়া আতৃবু ইলাইহে’ (‘আমি আল্লাহ্র নিকটে ক্ষমা প্রার্থনা করছি। যিনি ব্যতীত কোন উপাস্য নেই । যিনি চিরঞ্জীব ও বিশ্বচরাচরের ধারক । আমি তার দিকে ফিরে যাচ্ছি (বা তওবা) করছি’) । এই দোআ পড়লে আল্লাহ তাকে ক্ষমা করেন...’ (আবুদাউদ হা/১৫১৭) ৷ রাসূলুল্লাহ (ছাঃ) দৈনিক ১০০ বার করে তওবা পাঠ করতেন’ (মুসলিম হা/২৭০২)। www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।