তাজবীদ শিক্ষা
/ ৬১
📝 লেখা 📖 পিডিএফ

Contents দৈনন্দিন পঠিতব্য দো‘আ সমুহ All, rl LET) 43S) (১) পরস্পরে সাক্ষাতে বলবে, ‘আসসালা-মু ‘আলায়কুম ওয়া রহমাতুল্লা-হ' (‘আপনার উপর শান্তি ও আল্লাহ্র অনুগ্রহ বর্ষিত হৌক’) । জওয়াবে বলবে, ‘ওয়া ‘আলাইকুমুস সালা-মু ওয়া রহমাতুল্লা-হি ওয়া বারাকা-তুহু’ (‘আপনার উপরেও শান্তি এবং আল্লাহ্‌র অনুগ্রহ ও দয়া সমূহ বর্ষিত হৌক’) । পরস্পরে ডান হাত মিলিয়ে মুছাফাহা করবে। অমুসলিমকে বলবে, ‘আদাব’। তাদের সম্ভাষণের জওয়াবে বলবে, ওয়া ‘আলায়কা।** (২) খানাপিনা সহ সকল শুভ কাজের শুরুতে বলবে, ‘বিসমিল্লা-হ’ (আল্লাহ্‌র নামে শুরু করছি) । শেষে বলবে, ‘আলহামদুলিল্লা-হ’ (যাবতীয় প্রশংসা আল্লাহ্‌র জন্য) ৷ (৩) বিস্ময়ে বলবে সুবহানাল্লাহ’ খুশীতে বলবে ‘আলহামদুলিল্লা-হ'; দুঃখের সময় বলবে, ‘ইরা লিল্লা-হে ওয়া ইয্না ইলাইহে রা-জে'উন’ (আমরা সবাই আল্লাহ্র জন্য এবং আমরা সবাই তার দিকেই প্রত্যাবর্তনকারী) ৷ (8) হাচি দিলে বলবে, ‘আলহামদুলিল্লা-হ’ (যাবতীয় প্রশংসা আল্লাহ্র জন্য । হাচির জবাবে বলবে, ‘ইয়ারহামুকাল্লা-হ’ (আল্লাহ আপনার প্রতি রহম করুন) ৷ হাচির জবাব শুনে বলবে, ‘ইয়াহদীকুমুল্লা-হ ওয়া ইউছলিহু বা-লাকুম’ (আল্লাহ আপনাকে হেদায়াত করুন এবং আপনার অবস্থা সংশোধন করুন) । (৫) ঘর হ’তে বের হওয়ার সময় বলবে, বিসমিল্লা-হি তাওয়াক্কালৃত ‘আলাল্লা-হি অলা হাওলা অলা কুউওয়াতা ইল্লা বিল্লা-হ’ (‘আল্লাহ্‌র নামে (বের হচ্ছি), তার উপরে ভরসা করছি। নেই কোন ক্ষমতা, নেই কোন শক্তি আল্লাহ ব্যতীত’) (আবুদাউদ হা/৫০৯৫)। গৃহে প্রবেশকালে বলবে, “বিসমিল্লাহ’। অতঃপর আসসালামু “আলায়কুম ওয়া রহমাতুল্লাহ। (৬) ঘুমানোর সময় ডান কাতে শুয়ে বলবে, ‘বিসমিকাল্ল-হম্মা আমৃতু ওয়া আহ্‌ইয়া’ (হে আল্লাহ! তোমার নামে আমি মরি ও বাচি’ অর্থাৎ তোমার নামে আমি ঘুমাচ্ছি এবং তোমারই দয়ায় আমি পুনরায় জাগ্রত হব) (বুখারী হা/৬৩২৪)। ঘুম থেকে ওঠার সময় বলবে, আলহামদুলিল্লা-হিল্লাযী আহইয়া-না বা‘দা মা আমা-তানা ওয়া ইলাইহিন নুশূর’ (সমস্ত প্রশংসা আল্লাহ্র জন্য, যিনি আমাদেরকে মৃত্যু দানের পর জীবিত করলেন এবং ক্ন্য়ামতের দিন তার দিকেই হবে আমাদের পুনরুথখান) (বুখারী হা/৬৩১৪)। (৭) সংকট কালে বলবে, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু বিরহমাতিকা আত্তাগীছ (হে চিরঞ্জীব! হে বিশ্ব চরাচরের ধারক! আমি তোমার রহমতের আশ্রয় প্রার্থনা করছি (তিরমিযী হা/৩৫২৪)। ঝড়-বৃষ্টির ঘনঘটায় ও যেকোন বিপদে রাসুলুল্লাহ (ছাঃ) সূরা ইখলাছ, ফালাক ও নাস সকালে ও সন্ধ্যায় তিনবার করে পড়তে নির্দেশ দিয়ে বলেছেন, এগুলিই তোমার জন্য যথেষ্ট হবে অন্য সবকিছু থেকে’ (আবরুদাউদ হা/১৪৬৩, ৫০৮২) । ৬০. বিস্তারিত দষ্টব্য : ছালাতুর রাসূল (ছাঃ) ৪র্থ সংস্করণ, পৃঃ ১২৯, ২৬৭-৩০১ । www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।