তাজবীদ শিক্ষা
/ ৬১
📝 লেখা 📖 পিডিএফ

Contents কুরআনের সূরা ও আয়াত সমূহের তারতীব ও জ্ঞাতব্য: কুরআনের সূরা ও আয়াত সমূহের তারতীব এবং সূরা তওবা ব্যতীত প্রতি সূরার শুরুতে বিসমিল্লাহ লেখা রাসূলুল্লাহ (ছাঃ)-এর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে। এতে আগ-পিছ করার অধিকার কারো নেই । পরবর্তীতে উমাইয়া খলীফা আব্দুল মালেক ইবনু মারওয়ান (৬৫-৮৬ হি./৬৮৫-৭০৫ খৃ.) - এর নির্দেশে ইরাকের গভর্ণর হাজ্জাজ বিন ইউসুফ (৭৬-৯৯ হি./৬৯৪-৭১৪ খৃ.) কুরআনে হরকত ও নুকতা সমূহ সংযোজনের ব্যবস্থা করেন । যা মূলতঃ অনারব মুসলমানদের কুরআন পাঠ সহজ করার উদ্দেশ্যে করা হয়। রাসূল (ছাঃ)-এর মাক্কী জীবনে নাযিল হওয়া সূরা গুলিকে ‘মাক্কী সূরা’ এবং মাদানী জীবনে নাযিল হওয়া সূরাগুলিকে “মাদানী সূরা’ বলা হয় । প্রসিদ্ধ মতে মাক্কী সূরা ৮৬টি এবং মাদানী সূরা ২৮টি । মোট সূরা সংখ্যা ১১৪ । মাকবী সূরাগুলিতে আক্বীদা, আখেরাত ও বিজ্ঞান বিষয়ক আলোচনা বেশী । মাদানী সূরাগুলিতে বৈষয়িক ও ব্যবহারিক জীবনের বিধানসমূহ এবং অতীত ইতিহাস ও উপদেশ সমূহ অধিকহারে বর্ণিত হয়েছে। প্রথম পূর্ণাঙ্গ সুরা হ’ল সূরা ফাতেহা ৷ প্রথম নাযিল হয় সূরা ‘আলাক্কবরে প্রথম ৫টি আয়াত এবং শেষে নাযিল হয় সূরা বাব্ধারাহ্র ২৮১ আয়াত । বিশ্বস্ত গণনা মতে কুরআনের আয়াত সমূহের সংখ্যা সর্বোচ্চ ৬২২৬টি। শব্দ সমূহের সংখ্যা ৭৭,৪৩৯টি ৷ বর্ণ সমূহের সংখ্যা ৩,৪০,৭৪০টি ৷ কুরআনের প্রথম সিকি অংশ শেষ হয়েছে সুরা আন'‘আমের শেষে ৷ দ্বিতীয় সিকি শেষ হয়েছে সুরা কাহফের ১৯ আয়াতাংশে (4), তৃতীয় সিকি শেষ হয়েছে সুরা যুমারের শেষে এবং চতুর্থ সিকি শেষ হয়েছে সূরা নাস-এ (কুরতুবী) । পরবর্তীকালে কুরআনকে ৭টি মনযিল, ৩০টি পারা, ৫৪০টি রুকুতে ভাগ করা হয়েছে। ৭টি মনযিল হ’ল যথাক্ৰমে (১) সূরা ফাতিহা হ’তে সূরা নিসা । (২) সূরা মায়েদাহ হ’তে সূরা তওবা । (৩) সূরা ইউনুস হ’তে সূরা নাহল । (8৪) সূরা বনু ইসরাঈল হ’তে সূরা ফুরকান । (৫) সূরা শু‘আরা হ’তে সূরা ইয়াসীন । (৬) সূরা ছ-ফফা-ত হ’তে সূরা হুজুরাত ৷ (৭) সুরা কৃ-ফ হ’তে সূরা নাস শেষ পর্যন্ত ৷ কুরআন খতম বা পাঠ শেষে ছদাক্বাল্র-হুল ‘আযীম বা অনুরূপ বিশেষ কোন দো'আ পাঠের বিধান শরী‘আতে নেই এবং দোআ পাঠ শেষে সেগুলির ছওয়াব রাসুল (ছাঃ)-এর রূহের উপর বখশে দেওয়ার রীতি সম্পূর্ণরূপে বিদ'আত ৷ অবশ্য কুরআন পাঠ সহ লেখাপড়ার অনষ্ঠান শেষে মজলিস ভঙ্গের দো‘আ পড়া যেতে পারে। প্রশ্নমালা-১২ (১)কুরআনের সূরা ও আয়াত সমূহের তারতীব কার পক্ষ হ’তে নির্ধারিত? (২) মাকী ও মাদানী সূরা বলতে কি বুঝ? এগুলির সংখ্যা কত? (৩) কুরআনের সূরা, পারা, আয়াত, শব্দ ও বর্ণ সংখ্যা কত? (8) কুরআনে ৪টি অংশ কোন কোন সূরার শেষে সমাপ্ত হয়েছে? বল/লেখ । (৫) কুরআনের অর্ধাংশ কোন সূরার কোন আয়াতাংশে শেষ হয়েছে? বল/লেখ। www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।