Contents কাছে মনে হবে যে, এ ব্যক্তি আল্লাহকে ভয় করছে’ ।** অতএব মাখরাজ ও ছিফাত-এর দিকে অধিক নযর দিতে গিয়ে যেন রিয়া ও শ্রুতি চলে না আসে এবং ক্বরাআতের সোন্দর্য বিনষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এ যুগে বৈজ্ঞানিক পন্থায় কুরআন শিখানোর নামে যে বাণিজ্যিক কার্যক্রম শহরে ও গ্রামে চলছে, তা থেকে সাবধান! ৩. ক্বরাআত ও অনুধাবন (|, 881551) : পূর্ণ অনুধাবন সহ নিজস্ব সুন্দর কঠের মাধ্যমে ক্বরাআত করা উত্তম । কেননা রাসূল (ছাঃ) বলেছেন, তোমরা তোমাদের কণ্ঠের মাধ্যমে কুরআনকে সৌন্দর্যমণ্ডিত কর’ ।£* একদা হযরত আব্দুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)-এর নিকট এক ব্যক্তি উপস্থিত হয়ে বলেন, আমি সুরা হুজুরাত হ’তে নাস পর্যন্ত মুফাছছালের সূরাগুলি এক রাক‘আতে পাঠ করি। তখন ইবনু মাসউদ (রাঃ) বললেন, তুমি তো কবিতা পাঠের মত অথবা গাছ থেকে শুকনো খেজুর পতিত হওয়ার মত (দ্রুত) তেলাওয়াত করেছ । অথচ রাসূল (ছাঃ) এরূপ করতেন না’ (আহমাদ হা/৩৯৬৮, সনদ ছহীহ) । অন্যত্র তিনি বলেন, ‘তোমরা কুরআন তেলাওয়াত কর । তার মাধ্যমে হৃদয়গুলিকে আন্দোলিত কর । আর সূরা শেষ করাই যেন তোমাদের কারো প্রধান লক্ষ্য না হয়’ ।£* এর দ্বারা কুরআন অনুধাবন করে পাঠ করার প্রতি গুরুত্ব প্রদান করা হয়েছে। অতএব রামাযানে খতম তারাবীহ পড়তে আগ্রহীগণ সাবধান হৌন! তবে ছালাতের মধ্যে ক্বরাআতের প্রতি অধিক লক্ষ্য রাখতে হবে। যাতে অধিক অনুধাবনের ফলে ক্বরাআাতে ও ছালাতে ভুল না হয়। কেননা আল্লাহ বলেছেন, সফলকাম মুমিন তারাই...যারা তাদের ছালাতের প্রতি যত্নবান থাকে’ (মুমিনুন ২৩/১,৯; মা'আরেজ ৭০/৩৪) । ৪. ক্রাআ তের আদব সমূহ ($5155 ০91) : (১) রুকু হিসাবে বড় ছোট বুঝে তেলাওয়াত করা। (২) ক্বরাআতের সময় শ্বাস ফুরিয়ে গেলে থামা ৷ কিন্তু কোন শব্দের আধাআধি স্থানে থামা উচিৎ নয়। যেমন কালু ())-এর মাঝখানে ‘ক্বাল’ বলে থামা। অতঃপর পুনরায় ‘ক্বালু’ বলে শুরু করা । (৩) পূর্বের আয়াতাংশের সাথে পুনরায় যোগ করে পড়া সর্বাবস্থায় আবশ্যিক নয়। ওয়াক্ফে মুৎলাক্ হ’লে থামতে হবে। কিন্তু পরের শ্বাসে সেটাকে পুনরায় মিলিয়ে পড়া আবশ্যক নয়। এতে একটি আয়াত ভাগ ভাগ করে পড়তে অযথা দীর্ঘ সময় ব্যয় হয়। (8) আয়াতের প্রসঙ্গ বুঝে যথাস্থানে তেলাওয়াত শুরু ও শেষ করা কর্তব্য । কেবল পৃষ্ঠা হিসাব করে নয়। উদাহরণ স্বরূপ সূরা বাক্বারাহ ৪ আয়াতে পৃষ্ঠা শেষ ৷ কিন্তু ৫ আয়াতে প্রসঙ্গ শেষ । অতএব ৫ আয়াতেই তেলাওয়াত শেষ করা । অমনিভাবে ১৫ আয়াতে পৃষ্ঠা শেষ কিন্তু ১৬ 88. দারেমী হা/৩৪৮৯; মিশকাত হা/২২০৯; হাদীছ ছহীহ, আলবানী, ছিফাতু ছলাতিন নবী (রিয়াদ : মাকতাবা মা‘আরেফ, ১ম সংস্করণ ১৪২৭ হি./২০০৬ খৃ.) ২/৫৭৫ টীকা-১। 8৫, 51,০0 5105, আৰুদাউদ হা/১৪৬৮; ইবনু মাজাহ হা/১৩৪২; মিশকাত হা/২১৯৯ ৷ 8৬. 55741 PT MLL LS UG Cw 15527 OT 1,৪ বায়হাকী শো‘আব হা/১৮৮৪ ৷ সনদ ছহীহ; তাহকীক : সুনান সাঈদ বিন মানছুর হা/১৪৮-এর আলোচনা দ্রষ্টব্য । www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।