তাজবীদ শিক্ষা
/ ৬১
📝 লেখা 📖 পিডিএফ

Contents (১) আল্লাহ বলেন, তারা কি কুরআন অনুধাবন করবে না? নাকি তাদের হৃদয়সমূহ তালা বদ্ধ? (মুহাম্মাদ ৪৭/২৪) ৷ (২) রাসুলুল্লাহ (ছাঃ) ছালাত অবস্থায় প্রার্থনার আয়াত এলে থামতেন ও প্রার্থনা করতেন । আল্লাহ্‌র গুণগানের আয়াত এলে থামতেন ও “সুবহানাল্লাহ” বলতেন । আল্লাহ্‌র নিকট পানাহ চাওয়ার আয়াত এলে থামতেন ও ‘আউযুবিল্লাহ’ বলতেন ।* (৩) তিনি বিভিন্ন আয়াত পাঠ শেষে জওয়াব দিতেন ।** (8) রাসুলুল্লাহ (ছাঃ) বলেন, ‘তিনদিনের কমে কুরআন খতম করলে সে কিছুই বুঝবে না’ ।** এর মধ্যে কুরআন বুঝে পড়ার ইঙ্গিত রয়েছে। ৮. মুখলেছ ও কপট পাঠকের পার্থক্য : রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, যে মুমিন কুরআন পাঠ করে ও সে অনুযায়ী আমল করে, তার দৃষ্টান্ত হ’ল ‘উৎ্রুজ্জ’ ফলের ন্যায়, (যা আরব দেশের একটি শ্রেষ্ঠ ফলের নাম) ৷ যার গন্ধ উত্তম, স্বাদও উত্তম । পক্ষান্তরে আমলহীন কুরআন পাঠকারী মুনাফিকের তুলনা হ’ল ফুলের মত । যার সুগন্ধি আছে। কিন্তু তার স্বাদ হ’ল তিক্ত’ ৷** ৯. আমল কবুলের শর্ত : কোন আমলই কবুল হবেনা তিনটি শর্ত ব্যতীত: (১) ছহীহ আক্বীদা । যেখানে কোন শিরক থাকবে না। (২) ছহীহ তরীকা । যেখানে কোন বিদ‘আত থাকবে না । (৩) ইখলাছে আমল ৷ যেখানে কোন রিয়া ও শ্রুতি থাকবে না । আল্লাহ বলেন, ‘তুমি আল্লাহ্‌র ইবাদত কর তার প্রতি খালেছ আনুগত্য সহকারে’ (যুমার ৩৯/২) ৷ রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘আল্লাহ কেবল এ আমলটুকু কবুল করেন, যা তার জন্য খালেছ হয় এবং যার দ্বারা তার চেহারা অন্বেষণ করা হয়’ ।* ২৪. মুসলিম হা/৭৭২; তিরমিযী হা/২৬২; মিশকাত হা/ ৮৮১। ২৫. আবুদাউদ হা/৮৮৩,৮৮৪; আহমাদ হা/২৪২৬১; মিশকাত হা/৫৫৬২ প্রভৃতি । ২৬. আবুদাউদ হা/১৩৯০; তিরমিযী হা/২৯৪৯; ইবনু মাজাহ হা/১৩৪৭; মিশকাত হা/২২০১। ২৭. বুখারী হা/৫৪২৭; মুসলিম হা/৭৯৭; মিশকাত হা/২১১৪ । ২৮. নাসাঈ হা/৩১৪০; ছহীহাহ হা/৫২। www.ahlehadeethbd.org

— পৃষ্ঠা ১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।