Contents হয়েছে রাসূলুল্লাহ (ছাঃ) এরশাদ করেন, (১) তোমাদের মধ্যে কে চায় না যে, প্রতিদিন সকালে ময়দানে বা বাজারে গিয়ে কোনরূপ অন্যায় ছাড়াই দু'টি বড় কুঁজের উটনী নিয়ে আসুক?... তাহ'লে কেন তোমাদের কেউ মসজিদে গিয়ে আল্লাহ্র কিতাবের দু’টি আয়াত শিক্ষা করে না (বা শিক্ষা দেয় না) অথবা নিজে পাঠ করে না? অথচ এটি তার জন্য দু*টি উটনী অপেক্ষা অধিক উত্তম । তিনটি তিনটি অপেক্ষা, চারটি চারটি অপেক্ষা, বরং যত সংখ্যক আয়াত শিক্ষা করবে বা পাঠ করবে, তত ংখ্যক উটনী অপেক্ষা উত্তম’ ।”* (২) তিনি বলেন, ‘আল্লাহ যার কল্যাণ চান, তাকে তিনি দ্বীনের বুঝ দান করেন’ ৷** কারণ সঠিক বুঝ না থাকায় কুরআন পড়া সত্ত্বেও বহু মানুষ পথভ্রষ্ট হয়েছে। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘আল্লাহ্র এই কিতাবের মাধ্যমে তিনি বহু জাতিকে উঁচু করেছেন ও অন্যদেরকে নীচু করেছেন’ ৷” ৬. কুরআন পাঠকারীর ফযীলত ও হাফেযের উচ্চ মর্যাদা : (১) রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘কুরআন তার হাফেয ও নিয়মিত পাঠকের জন্য আল্লাহ্র নিকট সুফারিশ করবে এবং তা কবুল করা হবে। কুরআন এসে বলবে, হে আল্লাহ! প্রত্যেক কর্মীর জন্য পুরস্কার রয়েছে। আমি তাকে দুনিয়ার স্বাদ ও নিদ্রা থেকে বিরত রেখেছিলাম । অতএব তুমি তাকে সম্মানিত কর। তখন তাকে বলা হবে, তোমার ডান হাত বাড়াও । অতঃপর সেটিকে আল্লাহ্র সন্তুষ্টি দিয়ে ভরে দেওয়া হবে। এরপর বলা হবে, তোমার বাম হাত বাড়াও। অতঃপর সেটিকে আল্লাহ্র সন্তুষ্টি দিয়ে ভরে দেওয়া হবে। অতঃপর তাকে সম্মানের পোষাক পরিধান করানো হবে এবং তার মাথায় সম্মানের মুকুট পরানো হবে’ (২) তিনি বলেন, ‘তোমরা তোমাদের গৃহগুলিকে কবরে পরিণত করো না। কেননা যে ঘরে সূরা বাক্বারাহ পাঠ করা হয়, সে ঘর থেকে শয়তান পালিয়ে যায়’।** (৩) তিনি বলেন, ‘তোমরা কুরআন পাঠ কর। কেননা কুরআন তার পাঠকের জন্য ক্ব্য়ামতের দিন সুফারিশকারী হবে’ ।** (8৪) তিনি বলেন, ‘ক্র়ামতের দিন কুরআন ও তার পাঠককে হাযির করা হবে, যারা সে অনুযায়ী আমল করত । সেখানে সবার আগে থাকবে সূরা বাক্বারাহ ও আলে ইমরান, দু'টি মেঘ খণ্ডের ন্যায় । যারা পাঠকদের পক্ষে যুক্তি পেশ করবে’ ।*২ (৫) রাসুলুল্লাহ (ছাঃ) বলেন, দু’জন ব্যক্তি ব্যতীত কারু সাথে ঈর্ষা নয়। এক- এ ব্যক্তি যাকে আল্লাহ কুরআন দান করেছেন এবং সে তা পাঠ করে রাত্রি-দিন। দুই- এ ব্যক্তি যাকে আল্লাহ মাল দিয়েছেন এবং সে তা থেকে আল্লাহ্র পথে ব্যয় করে রাত্রি-দিন।** ১৬. মুসলিম হা/৮০৩; মিশকাত হ/২১১০ । ১৭. বুখারী হা/৭১; মুসলিম হা/১০৩৭; মিশকাত হ|/২০০ ‘ইলম’ অধ্যায় । ১৮. মুসলিম হা/৮১৭; মিশকাত হা/২১১৫। ১৯. দারেমী হা/৩৩১২; হাকেম হা/২০৩৬; মিশকাত হা/১৯৬৩ ‘ছওম’ অধ্যায়; আলবানী, তামামুল মিন্নাহ ৩৯৪ পৃ. । ২০. মুসলিম হা/৭৮০; মিশকাত হা/২১১৯, আবু হুরায়রা (রাঃ) হ’তে । ২১. মুসলিম হা/৮০৪; মিশকাত হা/২১২০, আবু উমামা (রাঃ) হ’তে ৷ ২২. মুসলিম হা/৮০৫; মিশকাত হা/২১২১, নাউওয়াস বিন সাম‘আন (রাঃ) হ’তে । ২৩. বুখারী হা/৭৫২৯; মুসলিম হা/৮১৫; মিশকাত হা/২১১৩ । www.ahlehadeethbd.org
— পৃষ্ঠা ১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।