Shaeik E Katia Jiboner Shesh Koti Din O Omrito Bani
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে কিরাম। এই মহাসত্যকে বরণ করে নিয়ে “আল্লাহ! আল্লাহ!” জিকির করতে করতে সিলেট বিভাগ তথা পুরো বাংলার গৌরব, আমাদের প্রাণপ্রিয় বুজুর্গ, যুগের শ্রেষ্ঠ ওলিয়ে কামিল, মুর্শিছুল আমীন, কুতবে বাঙ্গাল হযরত মাওলানা আমিন উদ্দীন শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেলেন। সিলেট বিভাগ তথা পুরো বাংলাদেশের অসংখ্য মানুষকে শোকের সাগরে ভাসিয়ে তিনি চলে গেছেন তাঁর মাহবুব মহান আল্লাহ তা'আলার সানিধ্যে। হযরতের ইন্তিকালের সংবাদে বাংলাদেশসহ সমগ্র পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত অসংখ্য মুরীদ, ভক্ত, শুভাকাজ্ষী এবং সাধারণ জনতা শোকে মুহ্যমান হয়ে পড়েন। প্রকম্পিত হয়ে ওঠে বাংলার জামিন ও আকাশ। দ্বীনের এক সূর্যপুরুষ পবিত্র রামাদ্ধানের ৩০ তারিখ জুমু'আতুল বিদার দিন সবাইকে কাঁদিয়ে ইহলোক ত্যাগ করে পরলোকে পাড়ি জমালেন। তাঁর দীর্ঘ জীবনটি ছিলো দ্বীন ইসলাম শিক্ষার প্রসার, দাওয়াত ও মানুষের আত্মশুদ্ধি অর্জনের অক্রান্ত প্রচেষ্টায় নিবেদিত। তিনি ছিলেন এক অনন্যসাধারণ রূহানী চিকিৎসক। অসংখ্য মানুষ তাঁর সুহবত ও সানিধ্যের ফলে হিদায়াতের রাস্তার সন্ধান পেয়ে ধন্য হয়েছেন। উপমহাদেশের প্রখ্যাত মুজাহিদ, মুহাদ্দীস ও আধ্যাত্মিক রাহবার কুতবে আলম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির একজন ভক্ত ছাত্র, অনুরক্ত শাগরিদ ও খাদিম ছিলেন কুতবে বাঙ্গাল হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি। বিশ্ববিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দে তিনি উচ্চতর ছ্বীনি শিক্ষার্জনের সময় শাইখুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহির হাতে তরীকতের বাইআত গ্রহণ করেন। এরপর থেকে আমরণ তিনি শাইখুল ইসলামের ইত্তিবার মধ্যে জীবন কাটিয়েছেন। তিনি ছিলেন “মাদানী প্রতিচ্ছবি”, “আয়নায়ে মাদানী” প্রখ্যাত মুহাদ্দীস হযরত মাওলানা নূর উদ্দীন গহরপুরী রাহমাতুল্লাহি এসেছি আর মামা (শায়খে কাতিয়া) নিয়ে এসেছেন স্বয়ং মাদানী রাহ.”। কুতবে বাঙ্গাল হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন “মজযুব ইলাল্লাহ্‌”, ও “কারামাতুল্লাহ'। তিনি ছিলেন পুরো মুসলিম বিশ্বের এক অনন্যসাধারণ তরীকতের মহান সাধক। আমি অধম এখনও তাঁর মৃত্যুর প্রতিক্রিয়া থেকে নিজেকে মুক্ত করতে পারি নি। হয়তো কোনদিনই পারবো না। সৌভাগ্যক্রমে পবিত্র মক্কা ৯

— পৃষ্ঠা ৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।