নাহমাদুহু ওয়ানুসল্লি আ+লা রাসূলিহিল কারীম পেশ কালাম সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামীনের জন্য। যিনি অতিশয় দয়া-মায়ার অধিকারী। আমরা শুধুমাত্র তাঁরই ইবাদত করি এবং তাঁরই নিকট সাহায্য চাই। দুনিয়ার জিন্দেগী, মাউত, কবর ও হাশরে তিনিই আমাদের একমাত্র ভরসা- একমাত্র সঙ্গী। তাঁর দয়া ও অনুগ্রহের দৃষ্টি আমাদের প্রতি পতিত না হলে কোন উপায় নেই। আল্লাহ তা”আলা অনুগ্রহ করে আমাদেরকে দৌলতে ঈমানের অধিকারী করেছেন। বানিয়েছেন মহান সত্যধর্ম ইসলামের অনুসারী মুসলমান। আমরা তাঁর এই দয়া ও মুহাব্বাতের শুকুর-গুজার করে শেষ করার কোন ক্ষমতা রাখি না। আমরা তাঁর পবিত্র দরবারে এটাই দিবানিশি আকুলভাবে আবেদন জানাই, তিনি যেনো মৃত্যুর সময় আমাদের এই সর্বাপেক্ষা মহামূল্যবান ঈমানকে সংরক্ষণ করেন। টি এ:০ 8৭০ ও] ৭41 হে আল্লাহ! আমি অধম তোমার এক মহান বুজুর্গ, ওলিয়ে কামিল, যুগের শ্রেষ্ঠ রূহানী চিকিৎসক, যামানার কুতুব, আপনার একান্ত মাশুক ও প্রিয়জনের, শেষ কণ্টি দিনের অবস্থা এবং হিদায়াতী বাণীর উপর সামান্যতম গবেষণার দুঃসাহস দেখিয়েছি। আমি এ ব্যাপারে একমাত্র তোমার নিকট আশ্রয় কামনা করছি এবং এই লেখাটুকু শুধুমাত্র তোমার সন্তুষ্টি কামনায় নিবেদন করছি। কাল কিয়ামতের কঠিন সময়ে আপনি আমাকে এই গ্রন্থটি নাজাতের ওয়াসিলা হিসেবে কবুল করে নেবেন- এই আশা অন্তরে পোষণ করছি। এ গ্রন্থ প্রণয়নে অন্যান্য যারা উৎসাহ-উদ্দীপনা এবং সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাঁদেরকেও আপনি অনুরূপ দয়া-মায়া করুন। আমীন।
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।