Shaeik E Katia Jiboner Shesh Koti Din O Omrito Bani
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

মহামূল্যবান কিছু উপদেশবাণী ৩৩. হযরত কুতবে বাঙ্গাল রাহমাতুল্লাহি আলাইহি প্রায়ই বলতেন, “কুরআন বলে অইছি ছিড়া খেতা!”। ৩৪. হায়রে! আমরা খালি হাতে রওয়ানা দিয়েছি। যার দরবারে যাচ্ছি সেই আল্লাহ তাআলা বলেন- মৃত্যু হল উপভোগের বস্তু, স্বাদের বন্ত। আর তাকে তিক্ত মনে করো। ৩৪. হে আল্লাহ! আমি আপনার গোলাম। গোলামে যদি মালিকের ঘর (বাইতুল্লাহ শরীফ) না দেখে তাহলে তার মন শান্তি হবে কি করে? আমার মনকে আমি বুঝাবো কিভাবে? হে কাবাওয়ালা! কাবাতে ডাকো। হে মক্কাওয়ালা! মক্কাতে ডাকো। আপনার পাগল আর দিওয়ানা বানাইয়া কাবাতে ডাকো। আপনার ঘরে ডাকো। ৩৫. কালেমা ও তাছবীহাত পড়ে ওজুর সাথে ঘুমানো উচিত, কারণ ঘুম হলো মৃত্যুর ভাই। এভাবে ঘুমের মধ্যে মরে গেলেও অন্তত অজ্জু ও কালেমার সাথে মউত হল। ৩৬. তামাম দুনিয়া আমরার, আমরা বনো আল্লাহর- ঈমান আমলে। ৩৭. “কান্দে পুতে বুনি খায়” মুমিনের গুণ হলো কম হাসা ও বেশী কাঁদা। ৩৮. যদি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাও তাহলে তোমার ঈমান নাই। কারণ ঈমানই হল, আল্লাহ ছাড়া কাউকে ভয় না পাওয়ার নাম। ৩৯. এক হয়ে যাও! নেক হয়ে যাও! কামিয়াব হয়ে যাও! ৪০. মানুষের স্টেশন ছয়টি: (১) রূহজগৎ (২) পেটজগৎ (৩) পৃথিবী জগৎ (8) কবর জগৎ (৫) হাশর জগৎ (৬) বেহেশত বা দোযখ জগৎ (আখিরাত জগৎ)। ৪১. আমি আল্লাহর দরবারে এই দোয়া করি যে, হে আল্লাহ! আমার মনের মাঝে একথা ঢেলে দাও যে, আমি আপনার কাছে পিপীলিকা থেকেও ছোট্ট, এমনকি অস্তিত্হীন। আর মানুষের মনে ঢেলে দাও যে, আমি একজন বীর বাহাদুর সিংহপুরুষ বরং এরচেয়েও আরো বাহাদুর।

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।