মহামূল্যবান কিছু উপদেশবাণী ২১. অযুতে বাইর আর তাওবাহতে ভিতর পাক হয়। ২২ সময় সর্ট অজুও সর্ট, সময় লং অজুও লং (ব্যাখ্যা: নামাযের জামাআত শুরু অত্যাসন্ন হলে অযুর ফরযগুলো শুধু আদায় করে তাড়াতাড়ি নামাযে শরীক হওয়া উচিত। অপরদিকে বেশী সময় থাকলে অযুর সকল সুন্নাতসহ ভালোভাবে অযু করে নিতে হবে।) ২৩. মসজিদে যাওয়ার সময় যদি কোন মুসলমান ভাইকে নামাযে যাচ্ছে না দেখে তোমার কলিজায় আগুন লেগে যায় তবেই মনে করবে তোমার নামায কামিল হয়েছে। ২৪. কুতবে আলম মাদানী (রাহঃ) বলতেন- আমার আমীনুদ্দীন আমার মুরীদ নয় বরং আমার মুরাদ ও মজনুন। মুরাদের অর্থ পীরের মকসুদ ও উদ্দেশ্য। যেমন ইব্রাহীম আঃ আল্লাহর খলীল ছিলেন আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মুরাদ ছিলেন। ২৫. তাসাওউফের উসুল চারটি: অল্প খাওয়া, অল্প ঘুমানো, অল্প কথা বলা ও মানুষের সাথে অল্প মেলামেশা। ২৬. শরীরের ড্রাইভার আল্লাহ আর আমি হলাম হেন্ডুলম্যান এবং এই শরীর হল পিঞ্জিরা। ২৭. নামায যত জানদার হবে জীবন ততো শানদার হবে। ২৮. নামায পড়া সহজ কিন্তু নামাযী বনা কঠিন। হজ্জ করা সহজ কিন্তু হাজী বনা কঠিন। ঈমান আনা সহজ, মুমিন হওয়া বড় কঠিন। ২৯. নামায কামিল ঈমান কামিল, নামায নাকিছ বা অসম্পূর্ণ ঈমান নাকিছ। ৩০. নামায থেকে ফারিগ হতে অন্তরে না চাইলেই বুঝতে হবে নামায কামিল হয়েছে। ৩১. হায়! হায়! নামাযী কৃষক, নামাধী মাঝি, নামাযী গাড়ির ড্রাইভার এবং নামাধী মুসলমানের সংখ্যা কমে যাচ্ছে। ৩২. প্রতিটি ক্ষেত্রে নেতা ও আমীর হবে পুরুষ, যে দেশের নেতা নারী সে দেশের পুরুষরা বাঁচা থেকে মরণ ভাল! ৫৯
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।