মহামূল্যবান কিছু উপদেশবাণী ১১. একটা শ্বাসও যদি আল্লাহর জিকির ছাড়া বের হয় তাহলে সেটা কুফরীর মধ্যে (কাফিরদের মতো আল্লাহর স্মরণ ছাড়া) বের হলো। ১২. সুন্নাতের দ্বারা ফতেহ (বিজয়) এবং কামিয়াবী (হাসিল হয়)। এক সুন্নাতের দ্বারা সারা সিলেট জিলা ফতেহ হয়েছে- এই সুন্নাতের নাম আকীকা। কার হকদা খাওগো বেটি, ঠাকুর চিনো না। ১৩. আল্লাহর ওলিদের সঙ্গে বে-আদবী করলে সরকারবাদী কেইস হয়। (ব্যাখ্যা: অর্থাৎ স্বয়ং আল্লাহ পাক অসন্তুষ্ট হন) ওলি-আল্লাহদের সঙ্গে বে-আদবী করলে আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেন। ১৪. মাদারিসে কওমী প্রতিষ্ঠা করা জিহাদ ফী সাবিলিল্লাহ। জিহাদ ফী সাবিলিল্লাহর জন্য নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদা করেছেন- তোমরাও করিও। কিন্তু বেইজ্জতি চাঁদা করিও না। ১৫. যে ঘরে ঢেলা থাকে জন্নাত-ভূত-ফের ত সে ঘরে আসে না। ১৬. জিকির পড়তে পড়তে ভেতরের একটি চোখ খুলে যায়। এই চোখ দ্বারা ছবির মতো সবকিছু দেখা যায়- এটার নামই “কাশফণ। ১৭. ওয়াজ হলো আল্লাহর বাতচিত-রাসূলের কথা। আমার গলা মাইকের চূঙ্গা মাত্র। ১৮. পরকালের রাস্তার মধ্যে আছে কয়েকটি স্টেশন। এর মধ্যে প্রথমটি হলো আলমে আরওয়াহ (রূহের জগত)। ছুই নম্বর স্টেশন মায়ের পেট। তিন নম্বর হলো দুনিয়ার পেট। চার নম্বর হলো আলমে বরযখ (কবরের জিন্দেগী) আর পাঁচ নাম্বার হচ্ছে হাশরের মাঠ। ছয় নম্বর হলো শেষ গন্তব্যস্থান- যদি আমল ভালো হয় তাহলে বেহেশত অন্যথায় (আমল খারাপ হলে) দোযখ। ১৯. ইসলামী শিক্ষার লাইন ছু্টি। একটি বসে বসে মাদ্রাসায় [লেখাপড়ার মাধ্যমে ]। আর অপরটি শোনে শোনে [অর্থাৎ তাবলীগ ও মুসাফিরী বেশো]। ওয়াজও দু*প্রকার। একটি আস্মলী ওয়াজ আর আরেকটি দেখাদেখি। ২০. একদা কুতবে আলম (হযরত মাদানী রাহঃ) দরসে হাদীসের সবক বন্ধ করে বললেন, বুজুর্গানে দ্বীনে স্বপ্নে দেখেছেন, শয়তানের মুখে বিড়ি! ইয়াদ রাখবেন, বিড়ি খাওয়া সাফ হারাম! ৫৮
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।