Shaeik E Katia Jiboner Shesh Koti Din O Omrito Bani
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

উপদেশবাণী ১. তুমি বনো আল্লাহর, সারা দুনিয়া তোমার। (খালাকাকুম মা-ফিস্সামাওয়াতি ওয়াল আরদ) ২. তুমি করো আল্লাহর জিকির, আল্লাহ করবেন তোমার ফিকির। (ফাযকুরুনি আজকুরুকুম) ৩. জিকিরে খোদা বান্দার কাম, ফিকিরে বান্দাহ আল্লাহর কাম। ৪. যে পড়ে তাহাজ্জুদ তার ঈমান হয় মজবুত, এই ব্যক্তিকে আল্লাহ তা'আলা অলী না বানিয়ে মউত দিবেন না। অবশ্যই তাকে অলী বানাবেন। তাহাজ্জুদ ছাড়া কোন মানুষকে আল্লাহ তার অলী বানান নি। ৫. দশটার সময় ঘুম, (রাত) চারটার সময় কুম (ওঠা)। (তাতাজ্াফা জুনুবাহুম) ৬. মকছদে (উদ্দেশ্য) দুনিয়া ঈমান আমল, ঈমান আমল মতলুব (চৈষ্টা), জরুরতে দুনিয়া মাওউদ (ওয়াদা করা)। ৭. একটা ট্যাংকে যদি দশ লিটার পানি থাকে, তাহলে ১টা ট্যাপ লাগালে যেটুকু পানি আসবে ১০টা লাগালেও সেই সমান পানিই আসবে। ব্যাখ্যা: মানুষের রিজিক যা আছে তা-ই আসবে, চেষ্টা করলে বাড়বেও না কমবেও না। অপরদিকে চেষ্টা ছাড়া ঈমান-আমল মিলে না- এরজন্য সাধনা দরকার। ৮. ঢেলা-কুলুফকে মেথর বানাও, নিজের হাতকে মেথর বানিয়ো না। ৯. ইশরাকের সময় যেভাবে সমগ্র ছুনিয়াজুড়ে সূর্যের আলো পৌঁছে যায়, তন্রপ ইশরাকের নামায দ্বারা অন্তর ঈমানী নূরে আলোকিত হয়ে ওঠে। ১০. প্রত্যেকটি শ্বাস মাউতের সিগনাল, সুফিয়ায়ে কিরামে বলেন, ঘণ্টায় মানুষ ১০০০ বার শ্বাস ছাড়ে এবং গ্রহণ করে। ২৪ ঘণ্টায় হলো ২৪ হাজার বার। প্রত্যেকটি শ্বাস নিতে আল্লাহ ও ছাড়তে হু ঠোঁট মুখ জিহবা বন্ধ। (এটাকেই বলে, পাস-আনফাস জিকির) ৫৭

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।