Shaeik E Katia Jiboner Shesh Koti Din O Omrito Bani
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

অসুস্থতা ও মডার্ণ জেনারেল হাসপাতালে আগমন ৯. মডার্ণ হাসপাতালে রোগীদের ভিড়: আলী সেন্টারের মডার্ণ জেনারেল হাসপাতাল সাধারণত রোগীদের অভাবে ঈদ উপলক্ষে ছু-চার দিন বন্ধ রাখা হয়। কিন্তু এবার এর ব্যতিক্রম হয়েছে। রোগীদের সংখ্যা খুব বেশী বৃদ্ধি পাওয়ায় কর্তৃপক্ষ বাধ্য হয়ে ঈদের সময়ও হাসপাতাল খোলা রেখেছেন। এটা যে হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহির বরকতে হয়েছে তা আর বলার উপেক্ষা রাখে না। ১০. অপূর্ব তারিখ ও সময়ে ইন্তিকাল: সবশেষে এখানে ইন্তিকালের তারিখ ও সময়ের উপর কিছু বলা যায়। এটা যে এক অপূর্ব তারিখ ছিলো তা আর বলার উপেক্ষা রাখে না। হযরত কুতবে বাঙ্গাল রাহমাতুল্লাহি আলাইহি জিকিরের মধ্যে থেকে তাঁর মাহবুব আল্লাহ তাআলার সান্লিধ্যে চলে গেছেন: রমজান মাসের ৩০ তারিখ, জুমু'আতুল বিদার দিন, জুমু'আ নামাযের পর। লন্ডন আমেরিকায় এদিন ছিলো ঈদের দিন; বাংলাদেশে ছিলো রমজান, জানাযা হয়েছে শাহী ঈদগাহে, ঈদুল ফিতরের দিন। এরূপ সবদিক থেকে উত্তম মৃত্যু সবার ভাগ্যে জুটে না। এমনকি রমজান মাসে €টি শুক্রবার পাওয়াও দুষ্কর ব্যাপার। আমি অধম বস্তুনিষ্ঠভাবে এই মহান ওলিআল্লাহর জীবনের শেষ কণটি দিনের বর্ণনা দেশ-বিদেশে বসবাসরত তাঁর অসংখ্য মুরীদান, ভক্তবৃন্দ, শুভাকাজজ্ী ও সর্বস্তরের মানুষের অবগতির জন্য তুলে ধরেছি। আমি আল্লাহর পবিত্র দরবারে কামনা করছি, হযরতের ইন্তিকালে প্রচণ্ডভাবে আঘাতপ্রাপ্ত ও শোকাহত তাদের হৃদয়ে এই লেখাটুকু কিছুটা আতিক প্রশান্তিমুলক খোরাক যোগাবে। আর নিজের মালিকানাধীন ইমারতে শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহির মতো মহাত্মন ব্যক্তির ইন্তিকালের মুহূর্তগুলো লিপিবদ্ধ করে রাখার এঁতিহাসিক দায়িত্বপালনে যে আল্লাহ পাক আমাকেই নির্বাচন করেছেন, তার জন্য তাঁর পবিত্র দরবারে আমি অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। আবেগপূর্ণ অথচ সঠিক তথ্যের উপর প্রতিষ্ঠিত এই লেখাটুকু সম্পূর্ণটাই আমার সকল লেখার মতো একমাত্র আল্লাহ তা*আলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নিবেদিত। আল্লাহ পাক আমাদের সবাইকে হযরত কুতবে বাঙ্গাল রাহমাতুল্লাহি আলাইহির রূহানী ফায়িজ দ্বারা মালামাল করুন, তাঁর নূরোজ্জবুল উত্তম আস্মলী জিন্দেগীর অনুসরণের মাধ্যমে জীবন গড়ার তাওফিক দিন এবং ছুনিয়া- আখিরাতে সফল করুন। আমীন, ছুম্মা আমীন। ৫৬

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।