Shaeik E Katia Jiboner Shesh Koti Din O Omrito Bani
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

অসুস্থতা ও মডার্ণ জেনারেল হাসপাতালে আগমন কারী উবাইছুল্লাহ সাহেব নিজেই আমার নিকট এ ব্যাপারে বর্ণনা দিয়েছেন। এছাড়া ১৫ সেপ্টেম্বর ২০১০ হাফিজ আব্দুল হাফিজ কাঁদতে কাঁদতে টেলিফোনে আমাকে বললেন, অপূর্ব ঘ্বান বেরিয়ে আসছে সমাধিস্থল থেকে। অত্র গ্রন্থ প্রেসে প্রেরণের সময় পর্যন্ত এই ঘ্রাণ পাওয়া যাচ্ছিলো। ৬. অজ্ঞাত লোকদের জিয়ারত: শনিবার (ঈদের দিন) দিবাগত রাত এক অত্যাশ্চর্য ব্যাপার ঘটেছে। একদল লোক কাতিয়া মসজিদের বারান্দায় রাত্রি যাপন করছিলেন। জানাযা শেষে এরা নৌকাযোগে স্ব-স্ব বাড়িতে ফিরে যাওয়ার সময় নৌকাখানা কুশিয়ারায় ডুবে যায়। অবশ্য সবাই বেঁচে যান। তবে দূর-দূরান্তের এসব মেহমান সেদিন আর বাড়ির উদ্দেশ্যে যাত্রা করতে পারেন নি। তারা কাতিয়া এসেই রাত্রি যাপনের সিদ্ধান্ত নেন। গভীর রাতে তাদের অনেকেই লক্ষ্য করলেন, মাঠের অপর প্রান্তে হিফজখানার সামনে হযরতের সমাধিস্থলে বেশ বড় একদল লোক জিয়ারত করছেন। তারা ভাবলেন, পরিবারের সকল সদস্যরা বুঝি একত্রে জিয়ারতে এসেছেন। হযরতের সাহেবজাদা কারী উবাইছুল্লাহ আমিনী বর্ণনা করেন, আমি এই সংবাদ জেনে বললাম, না-তো। আমরা কেউ রাতের গভীরে আব্বার কবর জিয়ারত করি নি। এখন প্রশ্ন হলো, এরা কারা ছিলো? একমাত্র আল্লাহ তা”আলাই এ ব্যাপারে ওয়াকিফহাল আছেন। ৭. সমাধি থেকে মাটি নেওয়া: বেশ কিছু মানুষ সুঘ্বান পেয়ে হযরতের সমাধি থেকে মাটি নিয়েছেন। তবে হযরতের সাহেবজাদা কারী মুহাম্মদ উবাইদুল্লাহ সাহেব এ ব্যাপারে কড়া নির্দেশ দিয়ে বলেছেন, এভাবে মাটি নেওয়া শরীয়ত বিরোধী কাজ। তিনি দু'জন পাহারাদার রেখে এসেছেন। ৮. জানাযার নামাযে মানুষের সংখ্যা: একে তো ঈদুল ফিতর- তার উপর সবার পরিচিত ওলিয়ে কামীল হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহির জানাযার নামায। সুতরাং স্বভাবতই উভয় জানাযায় মানুষের টল নেমে গিয়েছিল। তবে আমরা সঠিক সংখ্যা বলতে পারবো না। শাহী ঈদগাহে ৩ থেকে ৫ লক্ষ মানুষ ছিলেন বলে বেশ কিছু পত্রিকায় রিপোর্ট বেরিয়েছে। আর কাতিয়ায় আরো লক্ষাধিক বলা হয়েছে। আমার ব্যক্তিগত মতামত হলো উভয়টিই ছিলো স্মরণকালের বৃহত্তম জানাযার নামায। ৫৫

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।