Shaeik E Katia Jiboner Shesh Koti Din O Omrito Bani
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

অসুস্থতা ও মডার্ণ জেনারেল হাসপাতালে আগমন থাকবেন। এ প্রসঙ্গে শুধুমাত্র ইন্তিকালের সময়ের কিছু তথ্যভিত্তিক বর্ণনা তুলে ধরছি। ১. প্রকম্পিত হলো কাতিয়ার মাটি: হযরতকে ১২ রমজান সোমবার দিন ভোরে কাতিয়া থেকে সিলেটের আলী সেন্টারম্থ মডার্ণ জেনারেল হসপিটালে নিয়ে আসা হয়। এর আগের দিন দিবাগত রাত তিনি তখনও কাতিয়ায় ছিলেন। রাতের বেলা কাতিয়া ও পার্শবর্তী অঞ্চলে মোট ৫ বার মৃদু ভূমিকম্প হয়েছে। অনেকে এই ভূমিকম্প হওয়ার ব্যাপারে প্রত্যক্ষদশী হিসাবে বর্ণনা দিয়েছেন। তিনি কাতিয়ার মাটিতে আর জীবিত অবস্থায় ফিরে যান নি। ২. বহু মানুষের স্বপ্ন: আমি অনেক লোকের সঙ্গে আলাপ করেছি যারা হযরত সম্বন্ধে বিভিন্ন স্বপ্ন দেখেছেন যাতে পরিষ্কার বৃঝাচ্ছিল যে, তাঁর ইন্তিকালের সময় নিকটবর্তী। এরূপ ছু”টি অত্যাশ্চর্য স্বপ্ন আমি নিজেও দেখেছি- যার বর্ণনা এখানে তুলে ধরে কলেবর বৃদ্ধি করতে চাই না। ৩. কাফন ক্রয়: কাউকে না জানিয়ে হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি রমজানের পূর্বেই নিজের হাতে খদ্দরের কাপড় ক্রয় করে রেখেছিলেন। আর ঈদগাহ মাঠে এটা তার গায়ে পরানো হবে এরূপ ইঙ্গিত করেন তাঁর খাদিম হাফিজ আব্দুল হাফিজের নিকট। ৪. ইন্তিকালের খবর না বলার রহস্য: চার ব্যক্তির নিকট তাঁর ইন্তিকালের সংবাদ না বলার জন্য বলেছিলেন। কারণ তারা এই সংবাদটি সহ্য করতে পারবেন না। বাস্তবে এই চারজনের তিনজনই হলেন তাঁর খলিফা এবং ইন্তিকালের সময় এরাই পারিবারিক সদস্যদের পরে সার্বিক তন্ত্ীাবধানে সর্বাপেক্ষা বেশী অবদান রাখেন। অপরজন হলেন তাঁর এক প্রবাসী মুরীদা। তিনি ই'তিকাফে থেকে হযরতের জন্য দিনরাত কান্নাকাটি করেছেন। ৫. সমাধি থেকে মিশক-আম্বরের খুশবো: প্রথম দিন থেকেই হযরতের সমাধি থেকে বেরিয়ে আসছিলো মিশক-আম্বর ও ফুলের সুঘান। এ ঘ্বাণ অনেকে পেয়েছেন। ১৩ সেপ্টেম্বর ২০১০ দিবাগত রাত রায়নগরস্থ বাসায় হযরতের দ্বিতীয় সাহেবজাদা ৫৪

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।