Shaeik E Katia Jiboner Shesh Koti Din O Omrito Bani
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

অসুস্থতা ও মডার্ণ জেনারেল হাসপাতালে আগমন লন্ডনের এস্বাসিডার! হেই ইঞ্জিনিয়ার! হেই পুলিশ!” কে আমার দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে বলবে, “আমি দু'আ করি, আল্লাহ তা'আলা তোমার আশা পূরণ করুনশ। একদা এক স্বপ্ন বর্ণনা করার উদ্দেশ্যে আমি হযরত মুর্শিদে আমীন কাতিয়ার সাহেব রাহমাতুল্লাহি আলাইহির দরবারে ছুটে এসেছিলাম। স্বপ্নটি বলার পর তিনি উপরোক্তভাবে ছু”আ করেছিলেন। আমার স্মৃতিপটে ক্ষণিকের মধ্যে সবকিছু দ্রুত জাগ্রত হয়ে আমাকে সম্পূর্ণ বেদনাতুর করে ফেললো। আমার মাথা ঘুরতে লাগলো। আমি পড়ে গেলাম হযরতের কবরের উপর। আমার জ্ঞান প্রায় লোপ পেল। বেশ কয়েকজন এসে আমাকে ধরে শুন্যে উঠিয়ে মাঠের অপরপ্রান্তে নিয়ে টিউব ওয়েলের ঠাপ্তা পানি ঢাললেন আমার মাথায়। আমার হুশ ফিরে আসলো, কিন্তু তখনও খুব- দ্রুত শ্বাস নিচ্ছিলাম। আমি বললাম, আমি ঠিক আছি। তারা আমাকে একটি কক্ষে নিয়ে বসালেন। খাবার পানি দিলো। হাতের পাখা দিয়ে বাতাস করলেন। আমি নগ্ন পায়ে সমাধির দিকে ছুটে আসলাম। কবরের মাটিতে আমার গায়ের পাঞ্জাবিতে দাগ লেগে গেছে। পূর্বদিকে হিফজখানার বারান্দায় দাঁড়িয়ে আছেন হযরতের সকল সাহেবজাদা। তাদের কাছে গিয়ে দাঁড়িয়ে জিয়ারতে শরীক হলাম। আমি করুণ ইয়াতীম হয়ে গেলেন। আল্লাহর ওলিদের ইন্তিকালের সময় কিছু অত্যাশ্চর্য ঘটনাবলী ও কারামত প্রকাশ হওয়া আশ্চর্যের কিছু নয়। বিভিন্ন তাসাওউফের কিতাবে ওলিদের জীবনালোচনায় আমরা এর প্রমাণ পাই। কুতবে বাঙ্গাল, মুর্শিছুল আমীন, যুগের রূহানী চিকিৎসক, মযজুব ইলাল্লাহ, সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনভর অনুসরণকারী, নিভীক মর্দে মুজাহিদ হযরত মাওলানা আমিন উদ্দীন শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহির বিদায়ের সময়েও কিছু নৈসর্গিক ঘটনা ও কারামত প্রকাশ পেয়েছে। তবে তিনি স্বয়ং নিজেই ছিলেন “কারামাতুল্লাহ'। তিনি ছিলেন “ছাহেবে কাশফ'। তাঁর জীবনে অসংখ্য ছোট-বড় কারামত প্রকাশ পেয়েছে। পাঠকদের অনেকেই হয়তো এ ব্যাপারে পূর্ণ ওয়াকিফহাল বা এমনকি প্রত্যক্ষদর্শী হয়ে ৫৩

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।