Shaeik E Katia Jiboner Shesh Koti Din O Omrito Bani
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

অসুস্থতা ও মডার্ণ জেনারেল হাসপাতালে আগমন বললাম, নীচে তিনজন নামুন! আমার সাথে ধাইরে (কবরের সিঁড়িতে) আরো দু'জন আসুন। এরপর দ্রুত হযরতের দেহখানাকে আমরা তুলে আনলাম। আমার হাত ছিলো তাঁর মাথার দিকে। আমি সজোরে পাঠ করতে লাগলাম: 434১০5 ও 41৮5 “আল্লাহর নামের ওপর ও রাসূলুল্লাহর দ্বীনের ওপর রেখে দিচ্ছি।” দাঁড়ানো অপর তিন জনের নিকট পৌঁছুলাম। তারা কবরের ভেতর হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাহিকে ভালো করে রেখে উঠে আসলেন। চতুর্দিক থেকে মাটি নিক্ষেপ করতে লাগলো লোকজন। একজন চিৎকার দিয়ে বললো বাঁশ ও দাড়া (চাটাই) বেছানোর পর মাটি দিন। আমি চিৎকার দিয়ে বললাম, তাড়াতাড়ি বাঁশ দিন। আমার হাতে একব্যক্তি একটি বাঁশ দিল। আমি উত্তর দিক থেকে বাঁশ বসাতে লাগলাম। আমার সঙ্গে আরো দু”তিন জন বাঁশ বসাতে যোগ দিলেন। আমরা মিনিট খানেকের ভেতরই বাঁশ বিছিয়ে চাটাইও বিছিয়ে ফেললাম। এসময় আমার চোখে পড়লো হযরতের নাতী হাফিজ ফরহাদ আহমদ একখানা চাটাই বিছিয়ে দিচ্ছেন। পূর্ব পারে হযরতের সাহেবজাদা কারী উবাইছুল্লাহ সাহেব ফুঁফিয়ে ফুঁফিয়ে কাঁদছেন। প্রচণ্ড বেগে চতুর্দিক থেকে মাটি ছিটিয়ে দিচ্ছিলেন লোকজন। সম্পূর্ণ ইয়াতীম হলাম আমি আমি হঠাৎ আবেগ-আপ্রুত হয়ে পড়লাম। ভাবলাম, হায় এ কী করলাম! আমার রূহানী বাবাকেও আজ নিজের হাতে কবরে ঢুকিয়ে দিলাম। দু” বছর পূর্বে আমার জিসমানী বাবা হাজী আলী আসগর রাহমাতুল্লাহি আলাইহিকেও কবরের ভেতর নেমে জগন্নাথপুরের উত্তর সীমান্তের সুদূর পল্লীগাঁ বনগাঁয়ে পুতে রেখেছিলাম। হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি সিলেট দরগাহ মসজিদে পবিত্র রমজানের ৬ তারিখ তাঁর জানাযা নামাযের ইমামতি করেছিলেন। আজ তিনিও সমাহিত হলেন। এখন আমি সম্পূর্ণ ইয়াতীম! উভয় পিতাকে লুকিয়ে রাখলাম মাটির নীচে! হায়! কে আমাকে এখন আদর করে ঢাক দেবে: “ওবা বনগাঁউর সাব! ওবা ৫২

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।