Shaeik E Katia Jiboner Shesh Koti Din O Omrito Bani
/ ৬৫
📝 লেখা 📖 পিডিএফ

অসুস্থতা ও মডার্ণ জেনারেল হাসপাতালে আগমন হযরতের কবরের চতুর্দিকে মানুষের প্রচণ্ড ভীড় দেখে আমি চিন্তিত হয়ে ওঠলাম। মনের মধ্যে এক অপূর্ব আবেগ অনুভব করে নেমে আসলাম দু"তলা থেকে কবরের নিকট। তখনও হযরতের কফিনটি সমাধির নিকটে এসে পৌঁছায় নি। আমি কবরের পাশে দেখতে পেলাম হযরতের সাহেবজাদা কারী মুহাম্মদ উবাইদুল্লাহকে। কান্নায় তিনি ভেঙ্গে পড়েছেন। মানুষের কান্নার রোল, চিৎকার, হাউমাউ শব্দে বেদনা-ভারাক্রান্ত হয়ে ওঠেছে সমগ্র এলাকা। এক বিভীষিকাময় দৃশ্যের অবতারণা হলো কবরের চতুর্দিকে। আমি সেখানে প্রথমে কথা বললাম হযরতের খলিফা শায়খ আব্দুন নূর অলৈতলী সাহেবের সাথে। তাঁর চোখ ছু'টো অশ্রুতে সিক্ত। মুখখানা বেদনা-আবেগ-আগ্লুত ও ছুঃখ ভারাক্রান্ত। আমি বললাম, হযরতকে যে কোন উপায়ে সঠিকভাবে দাফন করতে হবে। কিন্তু কেউ তো কারো কথা শোনছেন না! আমার মন বলছে কবরের উপরের সিঁড়িতে নেমে যাবো। তিনি বললেন, জুতো এখানে রেখে নেমে যান। ইতোমধ্যে কফিনটি কবরের পশ্চিম পারে এসে গেল, অনেকে তা বহন করছিলেন। আমি ইশারায় বললাম এটিকে কোন্‌ দিকে ঘুরাতে হবে। আমি সিঁড়িতে দাঁড়িয়ে চিৎকার দিয়ে বললাম, হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি আপনারা যা করছেন তা নিশ্চয় পছন্দ করতেন না- তিনি চলে গেছেন, আমরা তাঁকে ফিরিয়ে আনার ক্ষমতা রাখি না- শান্তভাবে তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করুন। আমার কথায় কিছুটা কাজ হলো। এদিকে কফিনটি সিঁড়িতে না নামিয়ে আমি বললাম উপরেই (কবরের পশ্চিম পারে) রাখুন। সবাই তাই করলেন, কিন্তু মস্তকের দিকের কিছু অংশ আমার হাঁটু দ্বারা উঠিয়ে রাখতে হলো। এরপর বললাম, বাক্স খুলুন। হযরত শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহির দেহখানা বাক্সের ভেতর থাকার কারণে কেমন যেনো ভেজা ভেজা লাগলো। বাক্সের ভেতর ছোট ছোট বেশ কতগুলো ব্যাগের ভেতর চা-পাতা বা অনুরূপ কিছু দেখতে পেলাম। বললাম, এগুলো এ দিকে ফেলে দিন। কয়েকজন তাই করলেন। বাক্সের নীচে ছিলো বরফ। হযরতের দেহখানা দেখামাত্রই উপস্থিত হাজারেরও অধিক মানুষের মধ্যে আবার উত্তেজনা শুরু হলো। হাউমাউ ও ক্রন্দনের শব্দে সবকিছু ভারী হয়ে উঠলো। কেউই যেনো হযরতকে কবরহ্থ করতে চায় না! আমি আল্লাহর দিকে মনকে রুজু করে চিৎকার দিয়ে ৫১

— পৃষ্ঠা ৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।